সোমবার , ৮ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের ৭ লাখ ৭২ হাজার টাকা বিতরণ করলেন এমপি দীপংকর তালুকদার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ৮, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা  সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজকল্যান পরিষদ  হতে প্রাপ্ত গরীব, অসহায়,  দু:স্থ পরিবার, এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী, অসহায়  এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  নগদ টাকা  বিতরণ করা হয়েছে।

এসময় ১ শত ৯৩ জন শিক্ষার্থীকে প্রতিজন ২ হাজার টাকা করে এবং ১ শত ৯৩ জন অসহায় পরিবারকে পরিবার প্রতি ২ হাজার টাকা করে সর্বমোট ৭ লাখ ৭২ হাজার টাকা  তুলে দেওয়া হয়।

সোমবার (৮ এপ্রিল)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টাকা তুলে দেন  জাতীয় সংসদের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  সভাপতি ও রাঙামাটির সাংসদ  দীপংকর তালুকদার।

এসময় তিনি বলেন, সামাজিক নিরাপদ বেষ্টনির আওতায় আজকে অসহায় শিক্ষার্থী এবং অসহায় পরিবারের মাঝে এই টাকা বিতরণ করা হয়েছে। অর্থনৈতিক মন্দার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় এই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

কাপ্তাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং কাপ্তাই থানার ওসি আবুল কালাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, শিক্ষার্থী উনুচিং মারমা এবং উপকারভোগী শাহেদুল ইসলাম।

চেক বিতরণ অনুষ্ঠান জনপ্রতিনিধি, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী,  সরকারি কর্মকর্তা, সাংবাদিক  এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে মার্কেট কালেকশন পয়েন্ট কার্যক্রম পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধিদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যার প্রতিবাদে মহালছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

শিজক কলেজে পাহাড়ী ছাত্র পরিষদের নবীণ বরণ

চন্দ্রঘোনায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে সুবর্ণ জয়ন্তী মেলা

মহালছড়ির দূরবর্তী পাহাড়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিল সেনাবাহিনী

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে  / ইটভাটা মালিক রাকিবের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ

লংগদুতে রাবেতা বে.প্রা. বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

কেইউজে থেকে রফিকুল ইসলাম ও রিপন সরকারকে অপসারণ

বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নাবী (সা:) উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি

error: Content is protected !!
%d bloggers like this: