মঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তেলসহ নিত্যপণ্যর দাম বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

প্রতিবেদক
নন্দন দেবনাথ, রাঙামাটি
আগস্ট ৩০, ২০২২ ১:৫২ অপরাহ্ণ

জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল ( বিএনপি) সদর উপজেলা শাখা।

মঙ্গলবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে বিএনপি রাঙামাটি পৌর শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম।

সদর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এড দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশিদ, সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, ভোট চুরির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে থাকা আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা শুধু দেশের সম্পদ লুটপাট করতে ব্যস্ত। তাদের লুটপাটের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
আওয়ামীলীগ সরকারকে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট সরকার হিসেবেও আখ্যা দেন বক্তারা।
সমাবেশ শেষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন বিএনপি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

কাপ্তাইয়ে আশিকার উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা

মহা ষষ্ঠীতে চন্দ্রঘোনা মিশন এলাকায় মঙ্গল শোভাযাত্রা 

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটিতে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতির আলোচনা

“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে বাঘাইছড়িতে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন

খুটাখালীর পীর ছাহেব হুজুরের ইছালে ছওয়াব মাহফিল ২২-২৩ জানুয়ারি

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে বাঘাইছড়িতে নানান কর্মসূচি

খাগড়াছড়িতে ডিজিটাল নিরাপত্তা আইনে কলেজ অধ্যক্ষসহ দুইজন গ্রেফতার

মানিকছড়িতে কাল শুরু হচ্ছে বুদ্ধ মেলা

সাজেকে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: