সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়ি টমটম মালিক সমবায় সমিতির উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জানুয়ারি ১৯, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) মহালছড়ি টমটম মালিক সমবায় সমিতির উদ্যোগে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসির সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম, খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক।

স্মরণ সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। তাঁর নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি টমটম মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ জহির ইসলাম মনা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রীর আদর্শ আমাদের পথচলার অনুপ্রেরণা। তাঁর স্মৃতিকে সম্মান জানাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে টমটম মালিক সমবায় সমিতির সদস্যবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন বোর্ডের উন্নয়ন বরাদ্দ কমিয়ে দেওয়া হবে-পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

কাপ্তাইয়ে পরোয়ানাভুক্ত আসামী আটক

কাপ্তাইয়ে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

রুমায় শেখ রাসেলের জন্মদিন পালন

মানিকছড়িতে ডেঙ্গু রোগি বাড়ছে, ১৫ দিনে হাসপাতালে ভর্তি ৭

নানিয়াচর করুণা বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

রামগড়ে শিক্ষা উপকরণ বিতরণ করলো ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন

চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

‎রাঙামাটিতে ভোলকান ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও কিশোরীদের সম্পৃক্ততা বাড়াতে হবে

error: Content is protected !!
%d bloggers like this: