রবিবার , ৮ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
নভেম্বর ৮, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ

“করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ”—প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে  উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জহির উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপাজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার আমির ফয়জার রহমান, উপজেলা এনসিপির আহবায়ক হারুনুর রশিদসহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানের শেষে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে সমবায় সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশন প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আয়নুল-লিমন

কাউখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন 

বিএনপি ক্ষমতায় এলে সকল সম্প্রদায়ের সুষম উন্নয়নে কাজ করবে-দীপেন দেওয়ান

সনাকের উদ্যোগে রাঙামাটিতে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা

চট্টগ্রাম বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারে সিটি মেয়র ও দীপেন দেওয়ান

রামগড়ে সরকারি ভ্যাকসিনে ১৮টি গরু-ছাগলের মৃত্যু, অসুস্থ অর্ধশতাধিক

শিক্ষা জীবনে কখনো দ্বিতীয় হননি; প্রতিবন্ধী কোটায় একটি চাকরী চান জনি

বাঙালহালিয়ায় ভিজিএফের চাল উদ্ধার করলো সেনাবাহিনী 

বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা পাচ্ছে নতুন বই

error: Content is protected !!
%d bloggers like this: