রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির কাউখালী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
ডিসেম্বর ২৮, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

আজ ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম রাঙামাটি জেলাধীন কাউখালী থানা পরিদর্শন করেন। তিনি থানা প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান থানার অফিসার ইনচার্জ।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, জনসেবা, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করেন। এছাড়াও থানা ব্যবস্থাপনা আরও উন্নত ও জনগণবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি থানায় রক্ষিত বিভিন্ন রেজিস্টার পর্যবেক্ষণ করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এসময় তিনি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা ও সুযোগ-সুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় অফিসার ইনচার্জ মোঃ এনামু হক চৌধুরী সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে বৈসাবি ঘিরে নিরাপত্তা বাহিনীর মতবিনিময় সভা

রাজস্থলীতে বান্দারবান সড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের বেওয়ারিশ লাশ উদ্ধার

জুরাছড়ির সাবেক ইউপি সদস্য নিবারন চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত 

রাজস্থলীতে নিখোঁজের ২৩ দিন পর ইউপি চেয়ারম্যান উদ্ধার

পার্বত্য অঞ্চলে যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে – রাঙামাটিতে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টারা

বরকলে মেয়াদোত্তীর্ণ ইউপিতে নির্বাচনি তফসিল ঘোষণার দাবি, ইসিকে স্মারকলিপি

রামগড়ে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / ‘বিএনপি-জামাতের ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকাকে জয়ী করতে হবে’

রমজানকে স্বাগত জানিয়ে রামগড়ে জামায়াতের র‍্যালি

কাপ্তাইয়ে বন বিভাগের ৬৭ হাজার চারা বিতরণ

বাঘাইছড়িতে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

error: Content is protected !!
%d bloggers like this: