শুক্রবার , ৮ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ৮, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ

জামায়াত কর্মী মানেই সমাজ কর্মী। সমাজ থেকে দুর্নীতি, জুলুম ও ফ্যাসিবাদের মূলোৎপাটন করে ন্যায়, সাম্য ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে জামায়াতের প্রত্যেক কর্মীকে নিঃস্বার্থ কাজ করে যেতে হবে। সমাজের প্রতিটি উন্নয়নমূলক কাজে সততার সাথে অংশগ্রহণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা জামায়াতের ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম।

শুক্রবার (৮ আগষ্ট) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা কর্তৃক আয়োজিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাপ্তাই উপজেলা আমীর মুহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে ও এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামাল এর সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ আলোচকের বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারী মনছুরুল হক, কুরআনের শিক্ষা তুলে ধরে বক্তব্য দেন এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও মাজলিসুল মুফাসসিরীন সভাপতি মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন।

বিশেষ অতিথি মনছুরুল হক বলেন, জামায়াতের সকল কর্মীকে সমাজের মানুষের জন্য কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করতে হবে। নবী-রাসুলগণ দাওয়াতী কাজের মাধ্যমে সমাজে আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করে গেছেন। ইউনিটসমূহকে সচল রেখে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন কুরআনের সুরা আনফালের শিক্ষা তুলে ধরে বলেন, আল্লাহ পাক মু’মিনদের বিভিন্নভাবে পরিক্ষা করে থাকেন। পূর্ববর্তী যুগের মু’মিনদের যেভাবে পরিক্ষা করেছেন তদ্রুপ ইসলামী আন্দোলনের কর্মীদেরও পরীক্ষা করবেন।  আমাদেরও পার্থিব বিপদ-আপদে ধৈর্য ধারণের মাধ্যমে নিজেদেরকে একজন একনিষ্ঠ মুসলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে।

শিক্ষা বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সেক্রেটারি সফিকুল আলম, প্রধান শিক্ষক মো. হানিফ, মাওলানা আমির হোসাইন প্রমূখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জমকালো আয়োজনে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হলো তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা

গরীব দুঃস্থদের মাঝে কাপ্তাই বিজিবির সহযোগিতা প্রদান

খাগড়াছড়িতে পুলিশের মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ আসামী ৩৭

মানিকছড়িতে বর্ষাকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

লংগদুতে প্রভাবশালী যুবলীগ নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ

কাপ্তাইয়ের ভাঙ্গামুড়া প্রাথমিক বিদ্যালয়, এক কক্ষেই চলে সব শ্রেণির পাঠদান 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্সে সানুমং

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

বাঘাইছড়ি পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ-১

রাঙামাটিতে নতুন বই বিতরণ: মাতৃভাষায় বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

error: Content is protected !!
%d bloggers like this: