শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ৭, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে কিশোর কন্ঠ ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা। তিনটি ভেন্যুতে এ পরীক্ষার আয়োজন করে ফাউন্ডেশনের ঈদগাঁও উপজেলা শাখা। কেন্দ্র দু’টি হল ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ও ঈদগাহ রশিদ আহম্মদ কলেজ। এসব কেন্দ্রে প্রায় ১৭৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছেন বলে জানিয়েছেন কেন্দ্রে সচিব মোর্শেদুল ইসলাম মাহির।

তিনি জানান, সদর উপজেলার একটি এবং রামু উপজেলার ২টিসহ মোট ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করেন। পরীক্ষার বিষয়ের মধ্যে ছিল বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও অন্বেষণ থেকে সাধারণ জ্ঞান। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় চতুর্থ- দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র প্রধান ছিলেন মুহাম্মদ সিরাজুল হক। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে।

সহকারি কেন্দ্র পরিচালক মনজুর আলম বলেন, পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসাসমূহ অন্তর্ভূক্ত ছিল। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩০৩ জন। উপস্থিত হয়েছে ১২৭০ জন। সহকারি কেন্দ্র সচিব ছিলেন সালেহ হোবাইব তাহিম। অফিস বিভাগের দায়িত্বে ছিলেন তানভীর হাসান ও ইয়াছিন আরাফাত। মিডিয়া বিভাগের দায়িত্বে ছিলেন তাহলেবুর রহমান। শৃঙ্খলা বিভাগে প্রধান আরিফুল ইসলামসহ কক্ষ পর্যবেক্ষক  ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭২ জন শিক্ষক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারের ঈদগাঁওয়ে এলজিইডি ঠিকাদারের অবহেলার মাশুল দিচ্ছে কয়েকশ পরিবার

‎আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে রাঙামাটিতে সনাকের মানববন্ধন

সচেতনতার অভাব ও কুসংস্কারের কারণে পাহাড়ে কুষ্ঠ রোগ নির্মূল হচ্ছে না

ঈদগাঁওয়ে উপজেলা ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর

বিলাইছড়িতে বিষু উপলক্ষে ধূপশীল যুব পরিষদের উদ্যোগে ২ দিনব্যাপী ঘিলাখেলা সমাপ্তি 

নারীদের নিরাপত্তা প্রদানে কাজ করছে সরকার– কেয়া খান

মহালছড়িতে হাম-রুবেলা টিকার আওতায় আসবে ৬৬৫০ শিশু

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে অভিযানের নির্দেশ খাগড়াছড়ি পুলিশ সুপারের

উন্নয়নে সমৃদ্ধ, সম্প্রীতিতে সম্পূর্ণ পার্বত্য চট্টগ্রাম গড়তে নৌকার বিকল্প নেই-কুজেন্দ্র লাল ত্রিপুরা 

কুদুমছড়া বৌদ্ধ বিহারে বিদর্শন ভাবনা কর্মশালার সমাপনী

error: Content is protected !!
%d bloggers like this: