শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
নভেম্বর ৭, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন বাজারে স্থানীয় জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’র লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ-সাতকানিয়া আংশিক এলাকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। চট্টগ্রামের চন্দনাইশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার বরকল বরমা ইউনিয়নের মধ্যবর্তী স্থান মৌলভীবাজার, বাংলাবাজার, কালিরহাট, সাতঘাটিয়া পুকুরপাড়ে এ কর্মসূচি পালন করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম-১৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

লিফলেট বিতরণকালে জনসাধারণের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

এ সময় চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক শহিদ খান, সাবেক ব্যাংকার খোরশেদ আলম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হিরু, সাবেক কাউন্সিলর মাসুদ, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ফারুক মিয়া, নাজিমুল হক চৌধুরী, জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম, হিরু, নুরুল আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেপিএম এ শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে গেইট মিটিং

৩১ দফার মাধ্যমে দেশে শান্তি ও অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

রাঙামাটিতে ইয়াবাসহ এক যুবক আটক

ঈদগাঁওয়ে মাদরাসা থেকে অবৈধভাবে বই বিক্রির অভিযোগ, বই ভর্তি গাড়ি জব্দ

মানিকছড়িতে বিদ্যুৎ খুঁটির তারে জড়িয়ে মা-মেয়ের মৃত্যু

জুরাছড়ি অগ্নিকান্ডে অধিক ক্ষতিগ্রস্ত পাহাড়ী ক্ষুদ্র নারী ব্যবসায়ীরা

বাঘাইছড়ি পৌর নির্বাচনে ৩ মেয়রসহ ৩৪ জনের মনোনয়ন পত্র জমা

পাহাড়ের প্রথম সাইবার ক্রাইম মনিটরিং সেল-এর যাত্রা রাঙামাটিতে

চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার; ২টি মাইক্রোবাস জব্দ

জুরাছড়িতে ১০ দিনব্যাপী ইন্ডাকশন প্রশিক্ষণ শুরু

error: Content is protected !!
%d bloggers like this: