শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপন তঞ্চঙ্গ্যা আর নেই

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপন তঞ্চঙ্গ্যা (৩৪) আর নেই। শনিবার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বেশ কয়েকমাস আগে  শারীরিক অসুস্থতা দেখা দিলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে হেপাটাইটিস-বি সহ লিভার ক্যান্সার রোগ শনাক্ত হয়।  চিকিৎসাধীন অবস্থায় আজ  তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসন্তান, মা-বাবা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ে তিনি প্রায় তিন বছর ধরে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

আগামী ১ নভেম্বর (রোববার) ফারুয়া ইউনিয়নের উলুছড়ি নিজ গ্রামে তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে দেয়াল ধ্বসে শিশুসহ আহত-৫, কালভার্ট ধ্বসে যোগাযোগ বিচ্ছিন্ন

কক্সবাজারে নবনিযুক্ত অফিসার ইনচার্জবৃন্দের সাথে মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজায় লংগদু জোনের আর্থিক সহায়তা

সেনাবাহিনীর প্রচেষ্টায় প্রথম বারের মতো সাজেকে এসএসসি কেন্দ্র চালু 

মহালছড়িতে মায়ের সাথে ঘাস কাটতে গিয়ে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু

কাপ্তাই ভালুকিয়ায় ১৫ দিনব্যাপী তনচংগ্যা ভাষা কোর্সের উদ্বোধন 

কক্সবাজারে চলছে পাহাড় কাটার মহোৎসব

এইচএসসিতে ব্যবসায় শিক্ষায় চট্টগ্রাম বোর্ডে ষষ্ঠ কাপ্তাইয়ের পরমা

খাগড়াছড়িতে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

বন্যা দুর্গতদের মাঝে সেনাবাহিনীর ত্রান সহায়তা

error: Content is protected !!
%d bloggers like this: