বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সেনাবাহিনীর প্রচেষ্টায় প্রথম বারের মতো সাজেকে এসএসসি কেন্দ্র চালু 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৩:১৫ অপরাহ্ণ

 

সারা দেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম অঞ্চল বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে প্রথম বারের মতো এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।

সেনাবাহিনীর বাঘাইহাট জোন ও এলাকার জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় এবারই প্রথম বাঘাইহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন সাজেকের দূর্গম শতাধিক গ্রাম থেকে ২২৪ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে । নতুন কেন্দ্রে পরীক্ষা দিতে এসে শীক্ষার্থী ও অভিভাবক মহলেও ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন আগে ৪০ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হতো এতে ছাত্র ছাত্রীদের মূল্যবান সময় ও অভিভাবকদের আর্থিক অনেক ক্ষতি হতো, সেনাবাহিনীর সহায়তায় বাঘাইহাটে পরীক্ষা কেন্দ্র চালু হওয়ায় এলাকাবাসী ও ছাত্র ছাত্রীদের অনেক উপকার হয়েছে। একেবারে ঘরের উঠানে পরীক্ষা দেয়ার মত।

মৈত্রী ত্রিপুরা নামে একজন পরীক্ষার্থী বলেন আগে উপজেলা সদরে বাসা ভাড়া করে পরীক্ষা দিতে হতো এখন বাড়িতে থেকে পরীক্ষা দিতে পারছি এতে আমাদের কষ্ট, টাকা, সময় সবকিছু বাঁচবে সেনাবাহিনী ও শিক্ষামন্ত্রীকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।

১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বাঘাইহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসীর রহমান চৌধুরী (পিএসসি), এসময় তিনি কেন্দ্রের সার্বিক ব্যবস্থা দেখে সন্তুষ প্রকাশ করেন।

পরে তিনি বলেন পাহাড়ে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের একটি অংশ হিসেবে সাজেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে , এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্প্রিতির বন্ধন আরো সূদৃঢ় করতে হবে। পাহাড়ে সেনাবাহিনী উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রিতির সেই কাজই করছে।

উল্লেখ যে বাঘাইহাট উচ্চ বিদ্যালয়টি তৎকালিন জোন কমান্ডার লে: কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী,পিএসসি, ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সার্বিক সহযোগীতায় ১৯৯২ সালে বাঘাইহাট জুনিয়র হাই স্কুল নামে অত্র স্কুলটি প্রতিষ্ঠিত হয়।

তারপর ১৯৯৯ সালে তৎকালিন জোন কমান্ডার লে: কর্নেল আবু সোহেল পিএসসি,১ ইস্ট বেংগল এর সার্বিক সহযোগীতায় সরকারি এমপিও ভূক্তকরন হয়।

পরবর্তীতে তৎকালিন জোন কমান্ডার লে: কর্নেল মোঃ মুহসিন আলম,পিএসসি,১৪ বীর এর সার্বিক সহযোগীতায় ২০১০ সালে জেএসসি পরিক্ষার কেন্দ্র অনুমোদন হয়।

বর্তমান জোন কমান্ডার- লে: কর্নেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি,৬ ইস্ট বেংগল এর সার্বিক সহযোগীতায় ২০২২ সালে এস এস সি পরিক্ষার কেন্দ্র ( মাধ্যমিক শিক্ষাবোর্ড ,চট্টগ্রাম) কেন্দ্র অনুমোদন হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ৬০ জন কৃষকদের নিয়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ

বাঘাইছড়িতে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় প্রার্থনা

ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার

রাঙামাটি জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের বেদখল অফিস নিজ দখলে

জুরাছড়ি অগ্নিকান্ডে অধিক ক্ষতিগ্রস্ত পাহাড়ী ক্ষুদ্র নারী ব্যবসায়ীরা

পৌরকর নির্ধারণ ও কর আদায়ে পৌর প্রশাসকের মতবিনিময় সভা

জলকেলিকে মাতোয়ারা বান্দরবানে মারমা সম্প্রদায়

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ 

‘হাইকিং ইন খাগড়াছড়ি’ উদ্বোধন করলেন মংসুইপ্রু চৌধুরী

আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজার’র ঈদ পুনর্মিলনী সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: