মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দনাইশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
ডিসেম্বর ১৬, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহরে ৭১ এর মুক্তিযুদ্ধে শহীদদের স্বরণে উপজেলা পরিষদ চত্বর ও কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনা,মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মোঃ রাজীব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।

এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াছ খাঁন। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি ও সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, আবাসিক মেডিকেল অফিসার আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দিন, মৎস‍্য কর্মকর্তা তানভীর আহসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া ,পল্লী বিদ্যুৎ সমিতি চন্দনাইশের ডিজিএম মোঃ ফখরুদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চন্দনাইশের উপসহকারী প্রকৌশলী ফরহাদ উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ এনামুল কবির, চন্দনাইশ ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ সাবের আহমদ,বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফের কাপ্তাই লেকে অভিযান, ২ হাজার মিটার কারেন্ট জাল ও ৭টি রিং জাল জব্দ 

১৪ বছর পর কেপিএম সোনালী ব্যাংক মাঠে ঈদের জামাত

দীঘিনালায় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

রাঙামাটি শহরে সিএনজি উল্টে দুই যাত্রী আহত

মহালছড়িতে সার্বজনীন বিশ্বকর্মা পূজা: মন্ডপে গিয়ে শুভেচ্ছা জানাল উপজেলা বিএনপি

ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিলের দাবীতে কাপ্তাইয়ে মানববন্ধন

শরতের প্রকৃতি নিজের মত করে সাজিয়ে দিয়েছে বান্দরবানকে

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আটক

রাঙামাটি সাধারণ পাঠাগারের নব নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন

কাপ্তাই থেকে দেশীয় তৈরী চোলাই মদ পাচারকালে দুইজন আটক, অটোরিক্সা জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: