শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৩১, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে রাঙামাটির কাপ্তাই উপজেলায় দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ।  প্রতিষ্ঠানটিতে পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে পাসের হার মাত্র ১৯ দশমিক ৬৮ শতাংশ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ১৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৫৯ জন।

জিপিএ-৫ পেয়েছেন ব্যবসায় শিক্ষা শাখার তিন শিক্ষার্থী। তাঁরা হলেন মোহাম্মদ আতিক, প্রান্ত চক্রবর্তী ও উম্মে হাবিবা মায়া।  রাঙামাটি জেলার মধ্যে পাসের হারে এই প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

অন্যদিকে, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ থেকে এ বছর ৬২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১২৩ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ১৯ দশমিক ৬৮ শতাংশ। এ কলেজের ব্যবসায় শিক্ষা শাখা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ ও উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে বিপর্যয় দেখা গেছে। এর পরও আমাদের প্রতিষ্ঠানের পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। তবে আমরা এ ফলাফলে পুরোপুরি সন্তুষ্ট নই। আগের বছরগুলোতে আমাদের প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করত এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও অনেক বেশি ছিল।’

কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নাছির উদ্দিন বলেন, ‘গত বছর আমাদের কলেজের প্রায় ৪০০ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। তাদের অনেকে এ বছরও অকৃতকার্য হয়েছে। এর প্রভাব সামগ্রিক ফলাফলে পড়েছে।’

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও কর্মবিরতি পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কাপ্তাই উপজেলার নতুন কমিটি গঠন

রাজবন বিহারে বৈশাখী পুর্ণিমা উদযাপন

রাজস্থলীতে জনপ্রতিনিধিদের জড়িয়ে মিথ্যা অভিযোগ প্রচার ও মামলার বিরুদ্ধে মানববন্ধন 

কাপ্তাইয়ে মাদক বিরোধী অভিযানে চার মামলায় জরিমানা আদায়

রামগড় সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় ঔষধ ও গাঁজা জব্দ

দ্বিতীয় দিনেও চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল বন্ধ

বাঘাইছড়িতে জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উদযাপিত

পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য কাজ করা হবে-দীপংকর তালুকদার

জীবন সংগ্রামে পাহাড়ের বাঙালি নারীরা: লাকড়ি কুড়িয়ে বাঁচার লড়াই

error: Content is protected !!
%d bloggers like this: