বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শিবচতুর্দশী মেলাকে ঘিরে কাপ্তাই সীতাঘাট মন্দিরে পূর্ণার্থীদের ভীড়

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম সীতারঘাট মন্দিরে ২দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রাচীনতম ধর্মীয় উৎসব শিবচতুর্দশী মেলা অনুষ্ঠিত হয়েছে। শিবচতুর্দশী ব্রত উপলক্ষে এই উৎসবের আয়োজন করেন সীতাঘাট মন্দির পরিচালনা কমিটি।

গত বুধবার (২৬ফেব্রুয়ারী) রাতে শিব পূজার মধ্য দিয়ে ২ দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হলেও মূলত বৃহস্পতিবার  (২৭ ফেব্রুয়ারী) মূল অনুষ্ঠানকে ঘিরে দূর দূরান্ত হতে পুর্নার্থীদের ঢল নেমেছে। এসময় ভক্তরা শিব মন্দিরে শিবস্নান, কর্ণফুলী নদীতে স্নানের মাধ্যমে পাপমোচন, ঐতিহাসিক শিব মন্দির ও কালি মন্দির সহ বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন এবং পুজা অর্চনার মাধ্যমে মঙ্গল কামনা করেন।

এদিন সকালে গঙ্গা আহবান, মাতৃঘট স্থাপন, বিশ্ব শান্তি গীতাযজ্ঞ  অনুষ্ঠিত হয়। গীতাযজ্ঞে পরিচালনা করেন সীতাঘাট সীতা মায়ের মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ। এসময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সাধারণ সম্পাদক ডা. রতন কান্তি বিশ্বাস সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে সমকাল ও বিএফএফের আয়োজনে জাতীয় বিজ্ঞান বির্তক উৎসব অনুষ্ঠিত

রাঙামাটির কুতুকছড়িতে অগ্নিকান্ড, দোকানসহ বসতঘর পুড়ে ছাই

আন্তঃবদলী হতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

রাঙামাটিতে ২৪ কি.মি. ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

ম্যালেরিয়া বাড়ছে জুরাছড়িতে

দাবী মানা না হলে ৪ দিন কর্মবিরত পালন করবে শিক্ষা ক্যাডাররা

বিএনপি নেতা ইউসুফ’র উদ্যোগে কাপ্তাইয়ে ২০০ জনের মাঝে চাউল বিতরণ

কাপ্তাইয়ের রাইখালীর পানছড়ি ঝর্ণাঃ যে ঝর্ণায় জলধারা থাকে সারা বছর 

বিলাইছড়িতে পার্বত্য চুক্তি বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রাঙামাটির নানিয়ারচরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: