বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে জেবিএম, এটিএম ও এমএন্ডসি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, ভাটা বন্ধ ঘোষণা 

প্রতিবেদক
জিয়াউর রহমান জুয়েল, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালীতে হাইকোর্টের নির্দেশে বন্ধ করা ইটভাটা পুনরায় চালু করার অপরাধে তিন ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এরমধ্যে মেসার্স জেবিএম ব্রিকসকে তিন লাখ, মেসার্স এটিএম ব্রিকসকে দুই লাখ ও মেসার্স মোহাম্মদিয়া ব্রিকস (এমএন্ডসি)কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে নিভিয়ে দেয়া হয়েছে এসব ইটভাটার জ্বলন্ত চুল্লীর আগুন ।

এর আগে হাইকোর্টের নির্দেশে গেল ১৪ জানুয়ারি পর্যন্ত কাউখালী উপজেলার ১৫ ইটভাটা বন্ধ ও ১৩ লাখ টাকা জরিমানা আদায় করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে গত ১০ জানুয়ারি অভিযানে উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামে অবস্থিত জেবিএম ব্রিকস, আদর্শগ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস -এই তিন ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা আদায় ও ভাটা বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রতি এসব ইটভাটায় ইট তৈরির কার্যক্রম শুরু করায় আবারও উপজেলা প্রশাসন এই অভিযানে নামে।

আজ (১৯ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলাম, বনবিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে ঘর নির্মাণ করায় একজনকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলার বাঘাইছড়ি উপজেলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় ইটভাটা চালু করার অপরাধে এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার নামের তিন ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা আদায় করে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।

অবৈধভাবে গড়ে তোলা এসব ইটভাটায় পাহাড় কেটে মাটি সংগ্রহ আর বনের কাঠ পু্ড়িয়ে ইট তৈরি হয়ে আসছে দীর্ঘ বছর ধরে। অভিযোগ আছে স্হানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চক্রটি অবৈধ ইটভাটা ব্যবসা পরিচালনা করছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট কাজী আতিকুর রহমান বলেন -মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। এর আগে ১৫টি ইটভাটার কার্যক্রম বন্ধ ও জরিমানা আদায় করা হয়। কিন্তু আবারও ইটভাটা চালানোর প্রমাণ পাওয়া যায় এবং ইট ভাটার কর্তৃপক্ষ স্বীকারোক্তি প্রদান করে তাদের অন্যায় স্বীকার করেন। এর প্রেক্ষিতে জরিমানা আদায় করে ইটভাটাগুলো পুনরায় বন্ধ করে দেয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদু ধরা পড়লো বিরল প্রজাতির সাকার ফিস

রুমায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

জনসংহতি সমিতি এম.এন. লারমা অংশের চারদিনের জাতীয় কংগ্রেস সম্পন্ন

খাগড়াছড়ির গুইমারায় গুলিতে ইউপিডিএফের সংগঠক নিহত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহালছড়িতে র‍্যালি ও আলোচনা সভা

মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাঙামাটি জেলায় শুদ্ধাচার পুরস্কার পেলেন কাপ্তাই ইউএনও মোহাম্মদ মহিউদ্দিন

অবৈধ অস্ত্র রাঙামাটির পর্যটনশিল্প বিকাশে সবচেয়ে বড় বাধা- দীপংকর তালুকদার এমপি

কাপ্তাইয়ে জন্ম নেওয়া জোবেরা রহমান লিনু পাচ্ছেন স্বাধীনতা পদক

আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলার প্রচার: বিশ্বব্যাপী ধর্মীয় ঐক্য ও মানবকল্যাণের বার্তা

error: Content is protected !!
%d bloggers like this: