রবিবার , ২২ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ে দূর্গমতার বাঁধা দূর করছে সড়ক- নিখিল কুমার চাকমা

প্রতিবেদক
সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি
মে ২২, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে দূর্গম পার্বত্য চট্টগ্রাম এলাকায় যে উন্নয়ন কর্মকান্ড চলছে। তা পার্বত্যবাসীকে চমকে দিয়েছে।

দূর্গমতার বাঁধা অতিক্রম করে পাহাড়ী পল্লী গুলোতে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে। এতে পার্বত্যাঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটাতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে। সুদীর্ঘকাল ধরে পাহাড়ী পল্লীবাসীর কাছে একদা যা স্বপ্নের মতো ছিল। তা আজকে বাস্তব।

রবিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের মারিশ্যা ইউনিয়নে উন্নয়ন বোর্ড রাস্তা হতে ফুলেশ্বর কার্বারী পাড়া হেডম্যান বাড়ী পর্যন্ত নব নির্মিত সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন নিখিল কুমার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন, স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাখাওয়াৎ হোসেন রুবেল, জাকির হোসেন সেলিম, মোঃ শফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুসিত চাকমা, বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান, উপ-সহকারী প্রকৌশলী হাসান মোঃ নোমান, মারিশ্যা ইউপি চেয়ারম্যান আপন চাকমা, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছয় শত পঞ্চাশ মিটার দীর্ঘ নব নির্মিত সড়কটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে হেডম্যান কারবারি সম্মেলন অনুষ্ঠিত

কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বান্দরবানের ভ্যাট অফিসের হয়রানী বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

কাপ্তাই জোনের উদ্যোগে বাঙ্গালহালিয়াতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

বাঘাইছড়িতে বৃহত্তর মুসলিম ব্লক চাকুরিজীবি ফাউন্ডেশন’র  মতবিনিময় সভা

অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ

৬ ডিসেম্বর খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন, শেষ দিনে উৎসব আমেজে মনোনয়নপত্র সংগ্রহ 

কাপ্তাই কুকিমারা বিজিবি চেকপোস্টে বাস তল্লাশি করে ১০০ দা উদ্ধার

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ভেদাভেদ ভুলে শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানালেন রামগড় সিও

দীঘিনালায় সেনাবাহিনীসহ যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: