বৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অনন্ত কুমার ত্রিপুরার মা বামরুঙ ত্রিপুরা আর নেই; বিভিন্ন মহলের শোক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
মার্চ ১৬, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ- কেন্দ্রীয় কমিটির সাবেক সা. সম্পাদক- খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য- তরুণ ব্যবসায়ী ও সমাজকর্মী অনন্ত কুমার ত্রিপুরা’র পরম শ্রদ্ধেয় মা বামরুঙ ত্রিপুরা (৮০) আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার নারায়ণহাট ইউনিয়ন’র প্রত্যন্ত ধামারখীল গ্রামে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

প্রয়াত বামরুঙ ত্রিপুরা, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য- বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা’র বেয়াইন এবং জেলা সদরের আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক জুলি ত্রিপুরা’র শ্বাশুরী।

আগামীকাল শুক্রবার  সকাল ১১টায় প্রয়াতের পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ’র কেন্দ্রীয় সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, খাগড়াছড়িগড়াছড়ি সাংবাদিক ইউনিয় ‘র সভাপতি প্রদীপ চৌধুরী, লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পৌরকর নির্ধারণ ও কর আদায়ে পৌর প্রশাসকের মতবিনিময় সভা

কক্সবাজারে ২২ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন মামলা

গণহত্যার বিচারের দাবীতে লংগদুতে ৩৫ কাঠুরিয়া হত্যাকান্ড দিবস পালিত

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

পাহাড়ের প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সুতা ও সেলাই মেশিন বিতরণ 

কাপ্তাইয়ে নারানগিরিতে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপ্তাইয়ে আর্থিক অনুদান প্রদান করেছেন দীপঙ্কর তালুকদার

বাংলাদেশের ই-কমার্স: সংকট, সম্ভাবনা এবং আগামী ১০ বছরের অর্থনৈতিক বিপ্লব

কাপ্তাইয়ে জমে উঠছে পশুর হাট: দেশী গরুর চাহিদা বেশি 

জুরাছড়ি উপজেলায় যুব সমাবেশ ও দিন ব্যাপী প্রশিক্ষণ

error: Content is protected !!
%d bloggers like this: