বুধবার , ৩১ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গ্রান্ডহোম

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
আগস্ট ৩১, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি’ গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছরের এই অলরাউন্ডার।

২০২২ সালের জুনে নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন এবং বর্তমানে তিনি ক্রমাগত চোটেও ভুগছিলেন।

কলিন ডি’ গ্র্যান্ডহোম স্পষ্ট করেছেন যে, তার বয়স বাড়ছে।

পাশাপাশি ঘন ঘন চোটের কারণে প্রশিক্ষণ করা তার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়চ্ছিল। বিবৃতিতে গ্র্যান্ডহোম বলেছেন, ‘আমি যথেষ্ট ভাগ্যবান যে ২০১২ সালে আত্মপ্রকাশ করার পর থেকে ব্ল্যাক ক্যাপসের হয়ে খেলার সুযোগ পেয়েছি এবং আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গর্বিত- কিন্তু আমি মনে করি এটাই শেষ করার সঠিক সময়।

গ্র্যান্ডহোম অবসর নেওয়ায় হতাশ নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড, ‘নিউজিল্যান্ডের অনেক বড় অর্জনে তার অবদান আছে। সে দলের কথা আগে ভাবত, আমরা একটা চরিত্রকে মিস করব। ’

২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পা রাখেন গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ডের জার্সিতে তার শেষ ম্যাচ লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের হয়ে ২৯টি টেস্ট, ৪৫টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি খেলেছেন গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ডের জার্সি তুলে রাখলেও ঘরোয়া ক্রিকেট খেলার আগ্রহ প্রকাশ করেছেন এই অলরাউন্ডার।

 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে প্রায় তিনহাজার দুইশো জন হবে নতুন ভোটার

দীঘিনালা একতা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

কাপ্তাইয়ে জুয়াখেলাকে কেন্দ্রকরে যুবককে ছুরিকাঘাতঃ ঘাতক আটক 

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-মেলা সমাপনী অনুষ্ঠিত

বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকার দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ

জুরাছড়িতে পুলিশের ভয় দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

নিজ এলাকায় মুছা মাতব্বরকে সংবর্ধনা

রাঙামাটিতে স্বাধীনতা শিক্ষক কর্মচারি ফেডারেশনের মানবন্ধন

কাপ্তাইয়ে ছাগলের পিপিআর রোগ নির্মূল্যে বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম শুরু

কাপ্তাই বন বিভাগের পক্ষ হতে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: