রবিবার , ১৪ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎শিবিরের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১৪, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সরকারি কলেজে বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রদল। ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ব্যক্তিদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

রবিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

‎বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সংগঠিতভাবে সরকারবিরোধী মিথ্যা প্রচারণা এবং ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের প্রতিবাদে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাকিল এবং সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলবি হাসান নাঈম।

সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাকিল তার বক্তব্য বলেন, কেন্দ্রীয় শিবির নেতা জিসান আলীর বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণ ও ভ্রুণ নষ্টের গুরুতর অভিযোগ থেকে দায় এড়াতে এবং বিয়ে না করার উদ্দেশ্যে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানোর যে অপচেষ্টা করা হয়েছিল প্রশাসনের তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। ব্যক্তিগত অপরাধ আড়াল করতে জনগণকে বিভ্রান্ত করার এ ধরনের কর্মকাণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর শাহ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থানের কারণেই সব রাজনৈতিক দল দেশে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার সুযোগ পাচ্ছে। তবে এই সুযোগকে অপব্যবহার না করে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ করার আহ্বান জানান তিনি।

‎বিক্ষোভ মিছিলে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত / ‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার‘

বাঘাইছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

পুজা উপলক্ষে কাপ্তাই থানায় কর্মরত সনাতনী সম্প্রদায়ের পুলিশ সদস্যদের ওসির উপহার বিনিময়

রামগড়ে সংস্কারের দাবিতে কর্দমাক্ত সড়কে মানববন্ধন ও ধানের চারা রোপণ 

দীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মহালছড়ির ক্ষুদে শিক্ষার্থীরা পেলো ইউএনওর উপহার

রামেকে দরপত্র ছিনতাই ঘটনায় আরও একজন গ্রেফতার

রাঙামাটির ঐতিহ্য, সংস্কৃতি ও বৈশিষ্ট্য নিয়ে গ্রন্থ প্রকাশে মতবিনিময় সভা

বিলাইছড়িতে কৃষকের বাগান বাড়ি পুড়ে ছাই 

কাপ্তাই লেকের পোনা মাছ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ

error: Content is protected !!
%d bloggers like this: