রবিবার , ১৬ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি শহরে ৬টি ঈদগাহে ঈদুল আজহার নামাজের সময়সূচি 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১৬, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ

রাঙামাটি জেলা শহরের মধ্যে ৬টি ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। কোরবানি মানি ত্যাগ,কোরবানি মানি আল্লাহর সন্তুটি লাভ করা। পবিত্র ঈদুল আজহা বিশ্ব মুসলমানদের জন্য একটি ইসলাম ধর্মীয় ইতিহাসের অধ্যয়।

এই দিনে স্বয়ং আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহীম (আঃ) কে বললেন হে ইব্রাহিম তুমি তোমার পুত্র সন্তানকে আমার নামে কোরবানি কর। তখন ইব্রাহিম (আঃ) পুত্র সন্তান ইসমাইল (আঃ) কে বললেন হে আমার পুত্র তুমি প্রস্তুত হয়ে যাও আল্লাহর হুকুম পালনে আমি তোমাকে কোরবানি দেব।

কোন ধরনের আপত্তি ছাড়াই সাথে সাথে পুত্র ইসমাইল (আঃ) রাজি হয়ে গেলেন। তখন ইব্রাহিম (আঃ)ছেলেকে নিয়ে রওনা হলেন কোরবানির মাঠে। ইসমাইল (আঃ) হাত পা বেঁধে সব কিছু প্রস্তুত ইব্রাহিম আঃ ছুরি চালাবেন এমন সময় আল্লাহর অহি আসলো হে, ইব্রাহিম(আঃ) তুমি পরীক্ষায় পাশ করেছ।

এরপর মিনায় আল্লাহর নামে একটি পশু জবাই করলেন ইব্রাহিম আঃ। তখন থেকেই মুসলমানদের উপর কোরবানি জায়েজ করা হয়েছে।তবে যাদের সামর্থ আছে তারাই শুধু আল্লাহর নামে কোরবানি দেবেন। কোরবানি করার আগে ২ রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করতে হয়। সে থেকেই বিশ্বের মুসলমানরা ঈদুল আজহা ও কোরবানির প্রচলন শুরু হয়েছে।

আগামী কাল বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ধর্ম প্রাণ মুসলমানরা যার যার সাধ্যমত পশু জবাই করে আল্লাহর নৈকট্য লাভ করবে। মা বাবা আত্মীয়স্বজন ছেলে সন্তান সবাইকে নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এবার রাঙামাটি জেলা শহরের মধ্যে ৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে তাহলো-তবলছড়ি কেন্দ্রীয় ঈদ জামাত –কোতয়ালী থানার মাঠে সকাল সাড়ে ৭টায়,রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং (পুরাতন স্টেডিয়াম মাঠে) ঈদ জামাত- সকাল ৮ টায়,আদালত ভবন মাঠ প্রাঙ্গন ঈদ জামাত- সকাল সাড়ে ৭টায়, ভেদভেদী ঈদগাহ মাঠে ঈদ জামাত (বায়তুস সালাম জামে মসজিদে) সকাল সাড়ে ৭টায়, কলেজ মাঠে ঈদ জামাত- সকাল সাড়ে ৭টায় ও পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঈদের জামাত- সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, এবার জেলা শহরের মধ্যে ৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা উদযাপন উপলক্ষে রাঙামাটিবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার বলেন, ঈদুল আজহা ঘিরে পুরো শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদের ৩-৪ আগে ও ঈদের ৩-৪ পরে ও শহরের মধ্যে বিশেষ নিরাপত্তার দায়িত্ব পালন করবে জেলা পুলিশ।

তবে পুরো জেলার মধ্যে কয়টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে তার তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ে নেই এমন তথ্য জানিয়েছেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ শামীম হোসেন। তিনি পরামর্শ দিয়েছেন জেলা স্ব স্ব ইউএনও বা উপজেলা সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করে নিতে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পুজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

রাইখালীতে জমে উঠেছে ছাগলের হাট

জুরাছড়ি উপজেলা পরিষদের বিদায়-বরণ ও প্রথম সভা

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ

স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীরা কোন প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধে যায়নি-দীপংকর তালুকদার

লংগদুর ধর্ষক শিক্ষক আব্দুর রহিমকে স্কুল থেকে স্থায়ী বহিষ্কারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কর্মতৎপরতার প্রতি সাধুবাদ জ্ঞাপন করেছেন বিশিষ্ট ব্যক্তিরা

জেলা প্রশাসনের কালেক্টরেট জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী(সঃ) উদযাপিত

রাজস্থলীতে জিয়াউর রহমান’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: