বুধবার , ১৭ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় আগুনে পুড়েছে ৬০ ব্যবসায়ীর দোকান 

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
মে ১৭, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে অগ্নিকাণ্ডে পুড়েছে ৬০ ব্যবসায়ীর দোকান।

বুধবার মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে, রাতেই দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মীরা৷ ঘন্টাব্যাপী চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনেন। অধিকাংশ দোকান কাঠের হওয়ায় সকাল ১১টার সময়েও ফায়ার সার্ভিস কর্মীদের দেখা যায় পুড়তে থাকা দোকান ঘর গুলো আগুন সম্পূর্ন নেভাতে পানি দিচ্ছেন।

দোকান মালিকদের সাথে কথা বলে জানাযায়, রাত ১ টার দিকে দোকানে আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

পরে খাগড়াছড়ি জেলা সদর থেকে আরো দমকল কর্মী এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। দুই ঘন্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণসহ আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দীঘিটা ষ্টেশন কর্মকর্তা পংকজ কুমার বড়ুয়া।

দোকান মালিকদের মধ্যে রিফায়ন চাকমা জানান, রাতে দোকান বন্ধ করে তারা সবাই নিজ নিজ বাসায় চলে যায়। মধ্যরাতে দোকানে আগুন লেগেছে এমন সংবাদে পেলে দোকানে পৌছতে পৌছতে সব কয়টি দোকানে আগুন লেগে গেছে। বাজারে আগুন ছড়িয়ে পরে। কেউ কোন মালামাল বের করতে পারেননি বলে জানান সুদীপ্তা ষ্টোরের মালিক অপরুপ চাকমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ এবং কৃতি কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

পাহাড়ের খবর ডটকম এর উদ্বোধনী শুভেচ্ছা বার্তা- এম বখতেয়ার উদ্দীন

লংগদুতে পিসিসিপির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের দেয়াল আলপনাসহ নানা কর্মযজ্ঞ

‘নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকতা’ শীর্ষক ওয়াইজেসির আলোচনা সভা

বিলাইছড়ির হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

মহালছড়িতে পুলিশের অভিযানে গাঁজা ও মোটরসাইকেলসহ একজন আটক

কাপ্তাইয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

কাপ্তাইয়ে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা: গুজবে কান না দেওয়ার আহবান 

error: Content is protected !!
%d bloggers like this: