মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই ৪১ বিজিবি কর্তৃক অবৈধভাবে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক-১, সিএনজি জব্দ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ ঘাগড়া – বড়ইছড়ি সড়কের কুকিমারা পাড়া বিজিবি ক্যাম্পের চেকপোস্টের  সামনে দিয়ে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে চালকের সীটের নীচে অবৈধভাবে পাচারকালে ৮ টি প্যাকেটের মধ্যে প্রায় ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার এবং সিএনজি চালক মোঃ মহিবুল্লাহ(২৬) কে আটক করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু। সেই সাথে চোলাই মদ পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় কুকিমারা বিজিবি  ক্যাম্পের হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে চেকপোস্টে কর্তব্যরত বিজিবির সদস্যরা সন্দেহ জনক ভাবে ঘাঘড়া টু বড়ইছড়ি গামী সিএনজি (চট্টগ্রাম থ ১৪-৮৮৫০) আটক করেন। আটক সিএনজিটি তল্লাশি করে ৮ প্যাকেট (আনুমানিক ৫০ লিটার) দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেন। এসময় অবৈধ মদ বহনের অভিযোগে সিএনজি চালক

মোঃ মহিবুল্লাহ-২৬ (পিতাঃ মৃত আব্দুল মানান, গ্রামঃ পূর্বকোদালা, ডাক+থানাঃ রাংগুনীয়া, জেলাঃ চট্টগ্রাম)’কে আটক করেন। এসময় তার কাছ থেকে ১ টি বাটন ফোন, ১ টি হাতঘড়ি এবং ৬শত টাকা জব্দ করেন। কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, উদ্ধারকৃত মদ সহ আটক সিএনজি ও চালককে বিজিবি কর্তৃক কাপ্তাই থানায় আনা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেক কলেজ নির্মাণে বাঁধা: বন বিভাগের বিরুদ্ধে নিন্দার ঝড়

বিলাইছড়িতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

ভাঙ্গনের কবলে ইসলামপুর গাইন্দ্যা বাজার 

বান্দরবানে ৬৯ হাজার ৮৮৪জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

কেপিএম হতে ইসিতে গেল ৫৩১ মেট্রিকটন নির্বাচনি ব্যালট পেপারের কাগজ

সাজেকে সাপের কামরে যুবকের মৃত্যু 

কাপ্তাইয়ে কর্নফুলী নদীতে নৌ বিজয়া র‍্যালীর মাধ্যমে প্রতিমা বির্সজন করলো ভক্তরা

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ১০  হাজার টাকা জরিমানা 

স্ত্রীর ধারালো দা’য়ের কোপে স্বামী গুরুতর জখম, স্ত্রী শেলী আক্তার পলাতক

রাঙামাটিতে বাস চাপায় দুই গোয়েন্দা সদস্য নিহত

error: Content is protected !!
%d bloggers like this: