সোমবার , ৭ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়িতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ৭, ২০২২ ৫:০১ অপরাহ্ণ

 

খাগড়াছড়িতে বিএনপি’র উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে আজ সকাল ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ এবং দুপুর ১.৩০টায় আলোচনা সভা করে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি ও জেলা বিএনপির সভাপতি, জনাব ওয়াদুদ ভূইয়া।

১৯৭৫ সালের ৭ নভেম্বর ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেন সিপাহী-জনতা। এ দিনে সৈনিক-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে। দেশমাতৃকার চরম সংকটকালে ১৯৭৫ এর ৩ নভেম্বর কুচক্রিরা জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দি করে। এ অরাজক পরিস্থিতিতে ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির স্ফুরণ ঘটে এবং জিয়াউর রহমান মুক্ত হন। তারপর থেকেই ৭ নভেম্বর পালিত হচ্ছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সি: সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ সভাপতি মোঃ বেলাল হোসেন, ক্ষেত্রমোহন রোয়াজা, সাধারন সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, আবু তালেব, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদার, সদর পৌর বিএনপির সভাপতি জহির আহম্মেদ, জেলা যুব দলের সাধারন সম্পাদক ইব্রহীম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ আলমগীর মিয়া, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোঃ রিয়াসদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির মৃত্যু ফান্ড থেকে অনুদান প্রদান

খাগড়াছড়িতে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

চন্দ্রঘোনা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের বিএনপির কমিটি গঠন

টানা ২-৩ দিনের বৃষ্টিপাতে ঘাগড়া-কাপ্তাই-বান্দরবান সড়কের কুকিমারা এলাকায় সড়কে ধস, যানবাহন চলাচল বন্ধ

আনন্দ উচ্ছাসে শিশুদের বরণ করলেন বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেলেন পুনাক সভানেত্রী রেহেনা ফেরদৌসি

টাকার বিনিময়ে যাবজ্জীবন সাজা ভোগ করছেন নকল সোহাগ: র‍্যাব

খাগড়াছড়িতে একই দিনে ৩ আত্মহত্যা

পাহাড়ে নতুন ভাবনার উদয় হচ্ছে: সন্তু লারমা

নানিয়াচর করুনা বন বিহারে চীবর দান সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: