রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলার প্রচার: বিশ্বব্যাপী ধর্মীয় ঐক্য ও মানবকল্যাণের বার্তা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ

বিশ্বব্যাপী ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলার প্রচার অভিযাত্রা—যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়াজুড়ে ধর্মীয় ঐক্য ও মানবকল্যাণের বার্তার ডাক দিয়েছেন  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত স্বামী অদ্বৈতানন্দ মিশন এবং Spirituality & Cultural Center–এর প্রতিষ্ঠাতা বিশ্ব পরিব্রাজক স্বামী শুভানন্দ পুরী  মহারাজ।

শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রতিষ্ঠিত চট্টগ্রাম জেলার বাঁশখালি কালিপুর ইউনিয়ন এর জঙ্গল কোকদন্ডীতে অবস্থিত ঋষিধাম এর “ঋষিকুম্ভ ও কুম্ভ মেলার” প্রচার কার্যক্রমকে আন্তর্জাতিক পরিসরে আরও বিস্তৃত করতে তিনি শুরু করেন ২২তম আন্তর্জাতিক ঋষি কুম্ভ মেলার বৈশ্বিক প্রচার অভিযাত্রা।

শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের নিজের হাতে দেয়া ব্রহ্মচর্য্য ও গৈরিক বসনে সন্ন্যাসী অভিষেক প্রাপ্ত আদরের সন্তান ও মানসপুত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত স্বামী অদ্বৈতানন্দ মিশন এবং Spirituality & Cultural Center–এর প্রতিষ্ঠাতা বিশ্ব পরিব্রাজক স্বামী শুভানন্দ পুরী তার গুরু মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনন্দ পুরী মহারাজের দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছা “অদ্বৈতানন্দ” স্বামীজীর অলৌকিক প্রচার ও ঋষিধামের ঋষি কুম্ভ ও কুম্ভ মেলাকে বিশ্বব্যাপী প্রচারে সুদূরপ্রসারী পরিকল্পনায় এই অভিযাত্রার সূচনা করেন চলতি বছরের  ১১ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরের চার্চ অব সায়েন্টোলজি চ্যাপল হলে। পরবর্তীতে ১৭ই জানুয়ারি নিউইয়র্ক শহরের নিউইয়র্ক হিন্দু মন্দিরে, ১৯শে জানুয়ারি কানাডার টরন্টো শহরের পার্টি হল রুমে প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর ২১শে জানুয়ারি ফ্রান্সের প্যারিসে এবং ২৩শে জানুয়ারি সন্ধ্যা ৬টায় Sensus-এর সহযোগিতায় সুইডেনের স্টকহোম শহরে Hindu Forum of Sweden–এর উদ্যোগে ধর্মীয় আলোচনা ও প্রচার সভা আয়োজিত হয়।

এ ধারাবাহিকতায় ২৫শে জানুয়ারি দুবাইয়ের আল আইন শহরে স্থানীয় ধর্মীয় সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী গীতা পুষ্প যজ্ঞ, কুম্ভ তত্ত্ব নিয়ে আলোচনা ও মহানাম সংকীর্তন। এতে ভক্তদের অংশগ্রহণে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। ২৬শে জানুয়ারি ওমানের সোহার শহরে বি.বি. জালান বোয়ালী প্রবাসী সনাতনী ভক্তরা সারারাতব্যাপী ধর্মীয় বৈচিত্র্যময় আয়োজন ও মালা উপভোগ করেন।

২০২৬ সালের শুরুতে ২–৫ জানুয়ারি দুবাইয়ের একাধিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে আবুধাবী ও মোসাফ্ফাহ মরুতীর্থে মানবকল্যাণমূলক মহানাম সংকীর্তন ও ধর্মীয় তত্ত্ব আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মাধ্যমে ধর্মীয় অধ্যয়ন ও চর্চায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়।

শ্রী গুরু সংঘ, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ, স্বামী অদ্বৈতানন্দ মিশন এবং ক্যালিফোর্নিয়াভিত্তিক Spirituality & Cultural Center–এর সম্মিলিত প্রচেষ্টায় ঋষি কুম্ভের মাহাত্ম্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঋষিধাম আশ্রমের মোহন্ত স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ কুম্ভ সম্পর্কিত বিভিন্ন ধর্মীয় আয়োজন মালায় পৌরোহিত্য করেন।
আন্তর্জাতিক পর্যায়ে লস এঞ্জেলেস, নিউইয়র্ক, টরন্টো, প্যারিস, স্টকহোম, দুবাই, ওমান ও সিঙ্গাপুরে অনুষ্ঠিত আয়োজনসমূহে পৌরোহিত্য করেন বিশ্ব পরিব্রাজক স্বামী শুভানন্দ পুরী মহারাজ। পাশাপাশি স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ রচিত গ্রন্থাবলীর প্রচার, প্রসার ও গবেষণায় অদ্বৈতানন্দ মিশন ক্যালিফোর্নিয়া কেন্দ্র বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

সবশেষে ৪ঠা ফেব্রুয়ারি সিঙ্গাপুর শহরে সনাতনী ভক্তবৃন্দের অংশগ্রহণে “Summit of Devotees” শীর্ষক ভক্ত সম্মিলনী অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিব্রাজন শেষে ৫ই ফেব্রুয়ারি স্বামী শুভানন্দ পুরী মহারাজ যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে প্রত্যাবর্তন করেন এবং বিশ্ববাসীর সুস্থতা ও কল্যাণ কামনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সৌর বিদ্যুতে পানির কষ্ট দুর করা প্রকল্পটি পেল আন্তর্জাতিক পুরস্কার

রাঙামাটিতে সমকাল ও বিএফএফের আয়োজনে জাতীয় বিজ্ঞান বির্তক উৎসব অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে গণ শুনানি অনুষ্ঠিত

চন্দনাইশে চর-বরমায় গণতান্ত্রিক সেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে রাজস্থলীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ক্রীড়া সংকট কাটাতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে

কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণের ফাইনাল  রাউন্ড অনুষ্ঠিত

দীঘিনালায় তিন মুসুল্লির জন্য মসজিদ নির্মাণ নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

কাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ১৮ হাজার প্যাকেট ভারতীয় সিগারেটসহ ডাম্পার আটক

রাজস্থলীতে জাতীয় যুব দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: