বুধবার , ৭ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ১৮ হাজার প্যাকেট ভারতীয় সিগারেটসহ ডাম্পার আটক

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৭, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই ব্যটালিয়ন (৪১ বিজিবি) এর অভিযানে চট্টগ্রাম জেলার  রাঙ্গুনিয়া উপজেলা হতে  ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ সিগারেটসহ একটি ডাম্পার ট্রাক আটক করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার করা সিগারেটের আনুমানিক মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) ভোর চারটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অভিযানটি পরিচালনা করে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকো পার্ক এলাকায় অভিযান চালায়।

এ সময় সড়কের ওপর একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন (Patron) এবং ১ হাজার ৮০০ প্যাকেট অরিস (Oris) সিগারেট উদ্ধার করা হয়। পরে ডাম্পার ট্রাকটি জব্দ এবং তৌহিদুল ইসলাম (২১) ও সাহেদুর ইসলাম নয়ন (২২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক তৌহিদুল ইসলাম রাঙ্গুনিয়ার নিশ্চিতপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। অপর আটক সাহেদুর ইসলাম নয়ন রাঙ্গুনিয়ার শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

বিজিবি জানিয়েছে, সিগারেটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে পাচার করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো আটক করা হয়।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানিয়েছে, আটক ব্যক্তিদের, উদ্ধার করা সিগারেট ও ডাম্পার ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত আভিযানিক টহলের মাধ্যমে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘হাত ধোয়ার নায়ক হন’ প্রতিপাদ্যে রাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কাপ্তাইয়ে আত্মপ্রকাশ করল মানবিক সংগঠন “বি পজেটিভ”

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বিজয় দিবস উদযাপন

সাজেকে বৈসু উৎসবে সম্প্রীতির বার্তা দিল সেনাবাহিনী

রাবিপ্রবিতে চাঁদার দাবিতে সশস্ত্র সন্ত্রাসীদের হানা

রাঙামাটি সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

রাঙামাটিতে আইসিটি আউটসোর্সিং প্রশিক্ষণ উদ্বোধন

খাগড়াছড়িতে আওয়ামীলীগ নেতাকর্মীদের ওপর হামলা; বিচার বিভাগীয় তদন্ত দাবী

পাহাড়ে উন্নয়ন বিরোধীদের সুখবর নেই- ব্রি. জেনারেল জাহাঙ্গীর আলম

মহালছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

error: Content is protected !!
%d bloggers like this: