মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ডিজিটাল নিরাপত্তা আইন: ২০ দিনের মধ্যে পুলিশের কাছে চাওয়া তথ্য দিতে নির্দেশ

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ৮, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক।

আগামী ২০ দিনের মধ্যে বাংলাদেশ পুলিশের কাছে চাওয়া তথ্য আবেদনকারীকে সরবরাহের আদেশ দিয়েছে তথ্য কমিশন। তথ্য অধিকার আইনে আজ মঙ্গলবার এ আদেশ দেয় তথ্য কমিশন।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাসংক্রান্ত পরিসংখ্যান চেয়ে বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মানবাধিকারকর্মী সাদ হাম্মাদি। তবে দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে মোট কত মামলা, কত আসামি এবং কতজন গ্রেপ্তার হয়েছেন, এসব তথ্য প্রকাশ পেলে আইনের প্রয়োগ বাধাগ্রস্ত এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে- এমন কারণ দেখিয়ে তথ্য দেয়নি পুলিশ।

পুলিশের কাছ থেকে তথ্য না পেয়ে আবেদনকারী সাদ হাম্মাদি অভিযোগ দায়ের করেন তথ্য কমিশনে। গত ১১ জানুয়ারি এই অভিযোগের শুনানি করে কমিশন। দুই পক্ষের বক্তব্য শুনে ২ ফেব্রুয়ারি আদেশের দিন ধার্য করে কমিশন। তবে ২ ফেব্রুয়ারি আদেশ দেওয়া হয়নি। পরে ২২ ফেব্রুয়ারি আদেশের তারিখ দেওয়া হয়। এরপর ২২ ফেব্রুয়ারির শুনানিতে তথ্য কমিশন আবেদনকারীর পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত করে পুলিশকে লিখিত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলেন। পরবর্তী ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়ে কমিশন জানায়, ৮ মার্চ আদেশ দেওয়া হবে।

আজ কমিশনের অনলাইন কার্যক্রমে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেন, ‘অভিযোগকারী ও অপর পক্ষের বক্তব্য একাধিকবার শুনেছি। অভিযোগকারীর পরিচয় জানতে চেয়ে পুলিশের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছিল, সেটাও পাওয়া গেছে। দুই পক্ষের বক্তব্য পর্যালোচনা করে কমিশন মনে করছে, অভিযোগকারী যেসব তথ্য চেয়েছেন, সেগুলো তথ্য অধিকার আইনে প্রদানযোগ্য।’

মরতুজা আহমদ আরও বলেন, পুলিশ কর্তৃপক্ষকে যথানিয়মে আগামী ২০ দিনের মধ্যে আবেদনকারীর চাওয়া তথ্য দেওয়ার নির্দেশ দিয়ে অভিযোগ নিষ্পত্তি করা হলো।

কমিশনের অনলাইন কার্যক্রমে হাম্মাদি নিজে এবং বাংলাদেশ পুলিশের পক্ষে আইনজীবী তাইফুল সিরাজ অংশ নেন।

পুলিশের পক্ষে অংশ নেওয়া আইনজীবী তাইফুল সিরাজ সাংবাদিকদের বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।-সমকাল

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে – মোশাররফ হোসেন

সাজেক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

দুরছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় নানিয়ারচরে ৭ই মার্চ পালন

যুগ্মসচিব পদোন্নতি পাওয়ায় সোনামনি চাকমাকে সংবর্ধনা

‎লংগদুতে তাঁতীদলের উদ্যোগে এমপি প্রার্থী দীপেন দেওয়ানে পক্ষে প্রচার প্রচারণা

রাজস্থলীতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্পে পাঁচ শতাধিক পরিবার পেল চিকিৎসা সেবা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

কাপ্তাইয়ে চাঁদের গাড়ি এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত

জাতীয় সমবায় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: