বুধবার , ১ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে জাতীয় যুব দিবস পালিত

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
নভেম্বর ১, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ

‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটি রাজস্থলীতে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বুধবার (০১ নভেম্বর) সকাল উপজেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় দিবসের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা। আলোচনায় বক্তারা বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কাণ্ডারি হবে দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সঙ্গে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে।

অনুষ্ঠানে যুবদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, কৃষি অফিসার আবুল খায়ের, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন সহ যুবক যুবতি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ

মানিকছড়িতে হাত ধোয়া দিবস পালন

রাষ্ট্রীয় সংবিধান অমান্য করে আদিবাসী প্রোগ্রামে অংশ নিলেন অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ চেয়ারম্যান

কাপ্তাইয়ে তারুণ্যের দক্ষতা উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা শীর্ষক সেমিনার

কেপিএম এ শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে গেইট মিটিং

মানিকছড়িতে অসহায়ের চিকিৎসায় এগিয়ে এলেন ইউএনও

মাদক মামলা জামিন-অযোগ্য ও সর্বোচ্চ মৃত্যুদন্ড পর্যায়ে আনার জন্য ব্যবস্হা করা হচ্ছে-দীপেন দেওয়ান এমপি

কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা

বাঘাইছড়িতে র‍্যালি ও আলোচনায় মহান মে দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: