সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কেপিএম এ শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে গেইট মিটিং

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১৭, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম) এ কর্মরত শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে গেইট মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭ টা হতে সকাল ৮ টা পর্যন্ত  কেপিএম শ্রমিক- কর্মচারী পরিষদ (সিবিএ) এর ব্যানারে মিলের ১ নং গেইটে এ গেইট মিটিং অনুষ্ঠিত হয়। এতে কেপিএম এর কর্মরত শ্রমিক কর্মচারীরা অংশ নেন।

এসময় কেপিএম শ্রমিক – কর্মচারী পরিষদ (সিবিএ) এর সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি আব্দুর রাজ্জাক সুচনা বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, কেপিএম কারখানাকে পূর্বের ন্যায় সচল করতে হবে। শ্রমিক কর্মচারীদের এক কর্পোরেশনে এক বেতন কমিশন ঘোষণা করতে হবে। সরকার  ২০২৩ সালের জুলাই হতে কর্মচারীদের ৫% বিশেষ সুবিধা দিয়েছে এবং ২০২৫ সালের জুলাই হতে মুল বেতনের ১৫% হারে যেই সুবিধা দিয়েছে, সেই সুবিধা কর্মচারীদের ন্যায় শ্রমিকদেরকেও দিতে হবে।
বক্তব্যে তিনি আরোও বলেন, কারখানায় কর্মরত পে কমিশনভুক্ত শ্রমিকদের কর্মচারীদের ন্যায় উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। শ্রমিক কর্মচারীর নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় সৃষ্ট জটিলতা নিরসন করে অবিলম্বে তাদের পদোন্নতি করতে হবে। কারখানায় কর্মরত অস্থায়ী/ আউট সোর্সিং শ্রমিকদের সরকার ঘোষিত বর্ধিত হারে নায্য মজুরি প্রদান করতে হবে। যখন দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় তখন সরকারি, বেসরকারি এবং রাষ্ট্রায়িত প্রতিষ্ঠান গুলোতে কর্মরত কর্মচারীদের জন্য সরকার মহার্ঘ্য ভাতা প্রদান করতো এবং সেই মহার্ঘ্য ভাতা পরবর্তী শ্রমিকদেরও প্রদান করতো। কিন্তু বিগত ২৩ সাল এই মহার্ঘ্য ভাতা শ্রমিকরা পাচ্ছে না। এই মহার্ঘ্য ভাতা দিতে হবে। এসময় সিবিএ এর সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জহির সহ সিবিএ নেতৃবৃন্দ এবং শ্রমিক কর্মচারীরা  উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় স্কাউট দিবস উদযাপন পালন

কল্পনা অপহরণ মামলার তদন্ত প্রতিবেদনের নারাজির শুনানী অনুষ্ঠিত ; আদেশ দেননি আদালত

ছাত্রলীগের সন্ত্রাসের শাস্তির দাবিতে কাচালং কলেজ ছাত্রদলের স্মারকলিপি

রাজস্থলীতে জীববৈচিত্র্য সংরক্ষণে বিসিজি সদস্যদের কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কাপ্তাই নুরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়

ঘুর্ণিঝড় মোখা’র প্রস্তুতি, রাঙামাটি জেলার সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

নোয়াখালী ও ফেনী হতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার করল কাপ্তাই থানা পুলিশ

রামগড়ে ৩ ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা

কাপ্তাই-আসামবস্তী সড়কে এক ব্যাক্তির লাশ উদ্ধার 

বিলাইছড়িতে লজিক প্রকল্পের সংশ্লিষ্ট বিভাগগুলো সাথে সেন্সিটাইজেশন সভা

error: Content is protected !!
%d bloggers like this: