বুধবার , ৪ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে ৬৫ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৪, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ৬৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছে কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আর ই ব্যাটালিয়ন।

মঙ্গলবার  (৩ নভেম্বর) গবাগনা আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার জগন্নাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

১১ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ, পিএসসির তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালনা করেন আরই-২ কোম্পানির রেকি অফিসার লেফটেন্যান্ট মো. মিরাজুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের ৬৫ জন স্থানীয় শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা সবাই চাকমা সম্প্রদায়ের।

শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনকে আরও উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

১১ আর ই ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ জানান, স্থানীয় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষা সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জন্মাষ্টমী উদযাপন

দীঘিনালা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহমুদা বেগম সাধারণ সম্পাদক কামরুজ্জামান

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কাপ্তাইয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

ঈদগাঁওয়ে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মহালছড়িতে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বাঘাইছড়িতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত

পানছড়ি বাজার বয়কটের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত

কাপ্তাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ 

error: Content is protected !!
%d bloggers like this: