শনিবার , ১৩ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পানছড়ি বাজার বয়কটের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
জানুয়ারি ১৩, ২০২৪ ১২:৪১ অপরাহ্ণ

চলমান পানছড়ি বাজার বয়কটের মেয়াদ আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ ১২ জানুয়ারি ২০২৪, শুক্রবার ইউপিডিএফ পানছড়ি উপজেলা ইউনিটের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ইউপিডিএফ কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

উল্লেখ্য বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন ত্রিপুরার হত্যাকারীদের গ্রেফতার ও ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দেয়ার দাবিতে গত ১২ ডিসেম্বর এক মাসের জন্য পানছড়ি বাজার বয়কটের ডাক দেয়া হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আয়োজিত সভায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, ঘটনার এক মাস পরও খুনীদের কেবল গ্রেফতার করা হয়নি তাই নয়, তাদেরকে বরং নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে এবং তারা বুক ফুলিয়ে খুনের দায় স্বীকার করে ফোন করে আরও অনেককে বিপুলদের মতো মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে।

এ অবস্থায় বাজার বয়কটের মেয়াদ বৃদ্ধি করা ছাড়া পার্টির অন্য কোন বিকল্প নেই বলে সভায় অভিমত ব্যক্ত করা হয় এবং আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত উক্ত বয়কট অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। দাবি মানা না হলে বয়কটের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও সভায় উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যমত্য প্রকাশ করেন।

সাময়িক কিছু অসুবিধা মেনে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে বয়কটের ডাকে সাড়া দেয়ার জন্য সভায় সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলা হয়, রাষ্ট্্রীয় মদদপুষ্ট ঠ্যাঙাড়ে বাহিনীর সন্ত্রাস থেকে বাঁচতে হলে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করা ছাড়া পার্টি ও জনগণের অন্য কোন পথ খোলা নেই।

নেতৃবৃন্দ তাই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত পানছড়ি বাজার বয়কট চালিয়ে যেতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে মাসিক আইন শৃঙ্খলা ও সমম্বয় সভা অনুষ্ঠিত 

শীতের আগমনে রাঙামাটি ও সাজেকে পর্যটকদের ঢল

ফুটবলার রুপনা চাকমার মা পেলেন রোকেয়া দিবসের সম্মাননা

ফারুয়া ইউনিয়নে ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ

রাইখালী হতে উদ্ধারকৃত ১২ কেজি ওজনের অজগর খুরুশিয়ায় অবমুক্ত

পাহাড়ি ভূমিতে কাজু বাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা

জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’: গণযোগাযোগ মহাপরিচালক

কক্সবাজার থেকে সাইকেলে ৩৮ দিনে এভারেস্ট বেস ক্যাম্পে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা

রাঙ্গুনিয়ায় পিআইবির মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

কাপ্তাইয়ের মুসলিমপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস ও দোয়া মাহফিল হয়।

error: Content is protected !!
%d bloggers like this: