বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পায়ে পচনধরা সেই মা ও হতদরিদ্র শিশুকে আর্থিক সহায়তা প্রদান সেনবাহিনীর

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
আগস্ট ২১, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ

টাকার অভাবে বিনা চিকিৎসায় শরীরে পচনধরে কষ্টে দিন পার করছিলেন রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের জরুলবাগান এলাকার হতদরিদ্র ৭০ বছরের রাহিমা বেগম।

এধরণের মর্মান্তিক একটি খবর বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের নজরে আসলে, লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি উক্ত বৃদ্ধা মায়ের চিকিৎসা খরচ বাবদ নগদ  টাকা প্রদান করেন। এছাড়াও একই সময় কালাপাকুজ্জা ইউনিয়নের গলায় টিউমারে আক্রান্ত ১২ বছরের শিশুকে টিউমার অপারেশনের সম্পূর্ণ খরচ নগদ প্রদান করেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় লংগদু জোনের উপ- অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ”র ব্যবস্থাপনায়, অত্র জোনের ক্যাপ্টেন রাহাত হতদরিদ্র দুটি পরিবারের হাতে চিকিৎসা বাবদ নগদ অর্থ তুলেদেন।

নগদ অর্থ হাতে পেয়ে, কালাপাকুজ্জা ইউনিয়নের পুঙ্গ আহছান উল্লাহ বলেন, বহুদিন ধরে ছেলের চিকিৎসার জন্য মানুষের ধারে ধারে ঘুরেছি কিন্তু দশ টাকা বিশ টাকা করে এক সাথে করতে পারিনি, যার জন্য আর্মি ক্যাম্পে আসি। স্যারেরা আমার ছেলেকে টিউমার অপারেশন করাতে সম্পূর্ণ টাকা দিয়ে দেন।তিনি আবেগে আপ্লূত হয়ে বলেন, আমি আর্মির এমন সহযোগিতার কথা সারাজীবন মনে রাখবো।

অপরদিকে মাইনী ইউনিয়নের জারুলবাগানের শরীরে পচন ধরা রাহিমা বেগমের একমাত্র হতদরিদ্র ছেলে বলেন, মায়ের চিকিৎসা করাতে না পেরে ধীরে ধীরে মায়ের পুরো পা পচে যাচ্ছিলো। গতকাল আমার মায়ের এমন পরিস্থিতি সেনাবাহিনী জানতে পেরে সাথে সাথে আমাকে কল দিলেন জোন থেকে একজন স্যার। ফোন দিয়ে বলে সকালে জোনে আসতে। সেনাবাহিনী আমাকে যে সহযোগিতা করেছেন তা আমার মায়ের চিকিৎসার জন্য অতুলনীয়। আমি আর আমার পরিবার সেনাবাহিনীর প্রতি ঋণী থাকবো।

জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই মানবিক কার্যক্রম। সেনাবাহিনীর পক্ষ হতে এধরণের মানবিক কার্যক্রম চলমান থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে হামলার অভিযোগ: নিরাপত্তা কর্মী আহত

গণ-অভ্যুত্থানে রামগড়ের শহীদ মজিদের বাড়িতে খাগড়াছড়ির নবাগত ডিসি

নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে লংগদুতে মশাল মিছিল

কাপ্তাইয়ে জয় সেট সেন্টারের উদ্বোধন

প্রধানমন্ত্রীর জমিসহ ঘর হস্তান্তর উপলক্ষে নানিয়ারচর ইউএনওর প্রেস ব্রিফিং

বিজু উপলক্ষ্যে চাকমা ভাষার চলচ্চিত্র ‘নুও স্ববন’

বরকলের ভুষণছড়া ইউপি নির্বাচন না হওয়ায় জনমনে ক্ষোভ

কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত 

মাইনীমুখ বাজার ব্যবসায়ীদের নিয়ে দুর্যোগ প্রতিরোধ মূলক সচেতনতা সভা

দারুস সালাম ইসলামিক একাডেমি হেফজখানা ও এতিম খানায় দোয়া ও পুরস্কার তিবরণ

error: Content is protected !!
%d bloggers like this: