বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আঞ্চলিক পরিষদে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কর্তৃক “বৈষমহীন সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) রাঙ্গামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এর চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তুলারমা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাজা দেবশীষ রায় এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার।

এ সময় সেমিনারে মানবাধিকার কর্মী, সুশাসনের জন্য নাগরিক নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি সংস্থার সদস্য, ছাত্র ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান আলোচকের বক্তব্যে রাজা দেবাশীষ রায় বলেন, সেমিনারটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। তারুণ্যকে তিনি রাষ্ট্র গঠনের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশের ইতিহাসে ছাত্র যুবকদের অবদান সম্পর্কে তিনি আলোচনা করেন।

আলোচকের বক্তব্য রাখতে গিয়ে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। জুলাই বিপ্লবকে মেধা ও মননে ধারণ করে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। সেমিনারের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে যুবসমাজকে সামাজিক বাস্তবতা বুঝতে হবে।

সমষ্টিগত উন্নয়ন ও সংঘবদ্ধ অবস্থান যুব সমাজের অঙ্গীকার হতে হবে। লিঙ্গ, বর্ণ, ধর্মীয়, সংস্কৃতগত বৈষম্য দূর করে যুবসমাজকে আলোকিত সমাজ গড়ে তুলতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালী‌তে প্রথম সুপারশ‌পের যাত্রা শুরু-উদ্বোধন করলেন অংসুই প্রু

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দাবী আদায়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

নানিয়াচরে ডিজিটাল বাংলাদেশ দিবস

রাঙামাটিতে বিএনপির দোয়া মাহফিলে পকেট কমিটি নিয়ে হট্টগোল

বন্যায় প্লাবিত বাঘাইছড়ির নিন্ম অঞ্চল

খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বাঘাইছড়িতে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় প্রার্থনা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, ধরা পড়েছে ছোট জাতীয় মাছ

হাজারো ভক্তের শ্রদ্ধা নিবেদনে মহাথেরোর দেহ সৎকার সম্পন্ন

সেনাবাহিনী সর্বদা পাহাড়ে ও সমতলে অসহায়দের পাশে আছে

error: Content is protected !!
%d bloggers like this: