বুধবার , ৬ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে বর্ন্যাতদের মাঝে উপজেলা প্রশাসন ও জোনের ত্রাণ সহায়তা

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
আগস্ট ৬, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

কয়েক দিনের টানা বৃষ্টিতে খাগড়াছড়ির পার্বত্য জেলার মহালছড়ির নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। পাহাড়ি ঢলের পানি ও ভারী বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। হঠাৎ করে এমন দুর্যোগে চরম বিপাকে পড়েছেন সাধারণ পাহাড়ি ও বাঙালি জনগণ। বর্ন্যাতদের অনেকেই উপজেলা প্রসাশনের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

চেঙ্গীর পানি বেড়ে যাওয়াতে উপজেলার মসজিদ কলোনী, চট্টগ্রাম পাড়া, ব্রীজ পাড়া ও সিলেটি পাড়া সহ অনেক এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি উঠে পড়ায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই এলাকার অনেক বাড়ি পানিতে তলিয়ে গেছে।

স্থানীয় ৮ টি পরিবারের ২৫ জন এখন পর্যন্ত মহালছড়ি ইসলামিয়া মাদ্রাসায় উপজেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সেখানে তাদের জন্য উপজেলা প্রশাসন ও সেনা জোনের পক্ষ থেকে যাবতীয় খাবার, ঔষধ সহ সকল কিছু দিয়ে যাচ্ছে। সেই সাথে পানি বন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান ত্রাণ সহায়তা পৌচ্ছে দিচ্ছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির কারণে যে সব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার তালিকা প্রস্তুত করা হচ্ছে। জরুরি ভিত্তিতে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং যে সকল এলাকায় এখনো পৌচ্ছায়নি সেখানে ত্রাণ পৌচ্ছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান জানিয়েছেন , মৌসুমী ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে এবং ত্রাণ সহায়তা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে, যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের সার্বিক ভাবে সহায়তা প্রদান করা হচ্ছে । কন্ট্রোল রুম চালু রয়েছে, কন্ট্রোল রুমের মাধ্যমে উপজেলার সার্বিক পরিস্থিতি মনিটরিং করে যাচ্ছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস দুর্ঘটনায় আহত-৪

কাপ্তাইয়ে এমপির প্রতিনিধি দিলদার হোসেন

প্রধানমন্ত্রী সবসময় পার্বত্য অঞ্চলের মানুষের কথা চিন্তা করেন-পার্বত্য মন্ত্রী

শোকদিবসে বাঘাইছড়িতে সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত

কাপ্তাইয়ে কৃষকলীগ নেতার সহধর্মিণীর চিকিৎসায় সহায়তা দিলেন অংসুইছাইন চৌধুরী 

পাইপ লাইনে ফাটল : ৩ দিন ধরে কেপিএমে পানি সরবরাহ বন্ধ

প্রধানমন্ত্রী নৃ-গোষ্ঠীদের নিজস্ব ভাষা শিক্ষা প্রচলন করেছেন – বীর বাহাদুর

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অবসরপ্রাপ্ত স্মার্ট মেধার দরকার- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে রাইখালীতে বিক্ষোভ মিছিল

লংগদু ইউপির উপ নির্বাচন / আ’লীগ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল; হতাশ দলটির নেতাকর্মীরা

error: Content is protected !!
%d bloggers like this: