বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দূর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিল মহালছড়ি জোন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
অক্টোবর ১৫, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোন আওতাধীন পঙ্খীমুড়া এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে মোট ২৭ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবা প্রদান করেন মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ বোরহাস উদ্দিন বায়োজিদ।

স্থানীয় রোগীদের চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা ও দাঁতের ব্যথা প্রভৃতি রোগে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

চিকিৎসা ক্যাম্পে সেবা গ্রহণকারীরা জানান, দূরবর্তী পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা সহজলভ্য নয়। তাই সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

স্থানীয় জনসাধারণ এ কার্যক্রমের জন্য মহালছড়ি জোনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারের বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষ রোপণ

বিশ্ব গ্রামীণ নারী দিবসে খাগড়াছড়িতে শোভাযাত্রা, প্রতিবাদী নৃত্যনাট্য ও সমাবেশ

মৌলিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রনালয়– যুগ্মসচিব ড.মোস্তাফিজুর রহমান

২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.১৭ শতাংশ, মৃত্যু ৩১

২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.১৭ শতাংশ, মৃত্যু ৩১

মাতামুহুরীর কোনাখালী বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভা

বাঘাইহাটে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই ইউপিডিএফ কর্মী আটক

আমি ও আমাদের সাংবাদিকতা

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী আবুল কাশেম ভূঁইয়া

বাঘাইছড়িতে ভাষাদিবসে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বাঙ্গালহালিয়ায় ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি গঠন

error: Content is protected !!
%d bloggers like this: