বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই সড়কের ওপর ফিটফাট ভিতরে সদরঘাট!

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৮, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ

 

কাপ্তাই -চট্রগ্রাম প্রধান সড়কস্থ ব্যাঙছড়ি সংযোগ ব্রীজটি দীর্ঘ ৬০ বছরেও সংস্কার না হওয়ায় হুমকির মুখে পড়েছে।

যেকোন সময় ব্রীজটি ধসে হতে পারে বড় ধরণের দূর্ঘটনা। সড়কটির ওপরের অংশ দেখে মনে হয় একদম ফিটফাট, কিন্ত ভিতরের অংশে রয়েছে ফাঁটল।

সরজমিনে গিয়ে দেখাযায়, উক্ত রিংব্রীজের ওপরের সাইড একদম ফিটফাট সকল ধরনের হালকা এবং ভারিযান চলাচল করছে। কিন্তু রিংব্রীজের নীচে গিয়ে দেখা যায় অন্যচিত্র। ব্রীজটির চারপাশে ব্যাপক ক্র্যাক সৃষ্টি হয়ে লম্বা এবং গোলাকার ফাঁটল সৃষ্টি হয়েছে। সড়কের ওপর যত বেশি চাপ পরছে ততই ধীরে ধীরে ফাঁটল বাড়ছে।

ট্রাক চালক ফরিদ ও শাহাজান জানান, সড়ক দিয়ে গাড়ি চালাতে ভয় পাচ্ছি, কখন কি ঘটে যায়।

অটোরিকশা চালক আবু বক্কর ও হিরুন জানান, প্রতিনিয়ত ভারিযান চলাচল করছে, যার কারণে সড়কটি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

ইউপি সদস্য ইমান আলী জানান,এ সড়কটি পাকিস্তান আমলে করা হয়েছে। কিন্তু ব্রীজের কোন সংস্কার এযাবত না করার ফলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ব্রীজের নীচের অংশে বড় ফাটল ধরেছে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, গুরুত্বপূর্ণ মনে করে তাৎক্ষণিক সড়ক ও জনপথ বিভাগের সাথে বিষয়টি নিয়ে কথা বলি।

সড়ক ও জনপথ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদারের জানান, বিষয়টি ইউএনও বলার সাথে সাথে আমরা একটি তদন্ত টিম পাঠিয়েছি। তদন্ত টিম রিপোর্ট দিলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিব।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫শ কৃষকের মাঝে প্রণোদনা প্রদান

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের উদ্যোগে মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

দীঘিনালায় হার পাওয়ার প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরন

১৫ এপ্রিল চিৎমরম সাংগ্রাই জল উৎসব

বাঘাইছড়িতে এমএন লারমার ৮৬তম জন্মবার্ষিকী উদযাপন

রাঙামাটির বন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ

কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১০২৮ জন পরীক্ষার্থী

বিজু উৎসবকে ঘিরে জুরাছড়িতে বলি খেলা

৭১ এর অপশক্তিই রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি সাধন করেছে- পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে অস্বচ্ছল মানুষের মাঝে বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

error: Content is protected !!
%d bloggers like this: