মঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বুয়েটে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২৮, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ

 

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ-এর উদ্যোগে, আজ, ২৮ নভেম্বর (মঙ্গলবার), বুয়েটে ১৫তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (IIUSFF) এর ষষ্ঠ ক্যাম্পাস স্ক্রিনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজনে উৎসব সহযোগী হিসেবে থাকবে বুয়েট চলচ্চিত্র সংসদ।

‘Take Your Camera, Frame Your Dream’ স্লোগান নিয়ে ২০০৭ সালে যাত্রা শুরু করে IIUSFF। প্রতি বছর সারাবিশ্ব থেকে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের কাছ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহ্বান করা হয়। এবছর, বিশ্বের ৯৬ টি দেশ থেকে ১৬৭১ টি শর্ট ফিল্ম জমা পড়েছে। এর মধ্য থেকে নির্বাচিত শর্টফিল্ম দেশব্যাপী প্রদর্শনী করা হচ্ছে।

নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে ২০ টি চলচ্চিত্র আজকে প্রদর্শিত হয়েছে। বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রদর্শনী শুরু হবে।

আয়োজনের এবারের আসরে নির্বাচিত চলচ্চিত্রগুলো দেশের ছয়টি বিভাগের ১০ টি ক্যাম্পাসে প্রদর্শন করা হচ্ছে। ৩০ অক্টোবর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীর মধ্য দিয়ে ক্যাম্পাস স্ক্রিনিং-এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়,, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। পরবর্তী প্রদর্শনীর আয়োজন করা হবে রুয়েটে।

এবছর, উৎসবের ১৫তম আসরে সহযোগিতায় রয়েছে রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস এবং বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)। ৩০ নভেম্বর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন ভবনে সিইসিসহ নতুন কমিশনাররা

একমাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের গুরুত্ব ও ফজিলত

বাঘাইছড়ি পৌরসভার মেয়র প্রার্থী হতে চান শুক্কুর মিয়া

রামগড়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন আরও ১৭০ পরিবার

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নতুন ঘর পাচ্ছেন ৯০ পরিবার 

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রতিবাদে জুরাছড়িতে আ’লীগের বিক্ষোভ

ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

লংগদুতে শিক্ষার্থীদের নিয়ে সেনা জোনের পুনর্মিলনী

ঈদগাঁওয়ে ৩ কোটি টাকা পরিশোধ না করে লাপাত্তা লবণ মিল মালিক

রাজস্থলীতে আগুনে পোড়া বৌদ্ধ বিহারের কার্যক্রম চলছে খোলা আকাশের নিচে

error: Content is protected !!
%d bloggers like this: