বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে রোববার হরতালের ডাক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১৬, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ১৯ অক্টোবরের বৈঠক বাতিল না করলে রাঙামাটি জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতালসহ কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখা। একইসাথে ছাত্র-জনতার পক্ষে পিসিসিপি’র আট দফা দাবি বাস্তবায়ন না করে ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবি জানানো হয়।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ১১টায় রাঙামাটি শহরের এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে বৈঠক হরতালের কর্মসূচি ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো: তাজুল ইসলাম তাজ।

এসময় তাজুল ইসলাম তাজ বলেন, ‘বিতর্কিত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক প্রতিহত করতে ও ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আমরা আগামী রবিবার রাঙামাটি শহরে বিক্ষোভ ও হরতাল পালন করবো। উক্ত কর্মসূচি বাস্তবায়নে দল মত নির্বিশেষে সকলের উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

সচেতন ছাত্র-জনতার পক্ষে পিসিসিপি ঘোষিত দাবি সমূহ হলো:

১। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনে জনসংখ্যা অনুপাতে সকল জাতি গোষ্ঠী থেকে সমান সংখ্যক সদস্য নিশ্চিত করতে হবে।

২। পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিস্পত্তি এর কার্যক্রম শুরুর পূর্বে, ভূমির বর্তমান অবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি জরিপ সম্পন্ন করতে হবে।

৩। জাতি-ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের ভূমির উপর ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক ভূমি কমিশন সংশোধনী আইন ২০১৬ এর ধারা সমূহ বাতিল করতে হবে।

৪। পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রবর্তন করতে হবে এবং সমতলের ন্যায় জেলা প্রশাসকগণকে ভূমি বিরোধ নিস্পত্তির অধিকার দিতে হবে।

৫। কমিশন কর্তৃক ভূমি বিরোধ নিস্পত্তির কারনে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্থ হলে তাকে পার্বত্য চট্টগ্রামে সরকারি খাস জমিতে পূনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

৬। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা ২০০১ সালের ভূমি কমিশন আইন অনুযায়ী বলবৎ করতে হবে।

৭। পার্বত্য চট্টগ্রামে তথাকথিত রীতি, প্রথা ও পদ্ধতির পরিবর্তে দেশে বিদ্যমান ভূমি আইন অনুসারে ভূমি কমিশনের কার্যক্রম পরিচালনা করতে হবে।

৮। বাংলাদেশ সরকারের আদেশ অনুযায়ী জেলা প্রশাসক কর্তৃক বন্দোবস্তীকৃত, অথবা কবুলিয়ত প্রাপ্ত মালিকানা থেকে কাউকে উচ্ছেদ করা যাবেনা।

এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি মো: নূর হোসেন, পিসিএনপি’র রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক মো: হুমায়ুন কবির সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ব্রিজ নির্মাণে বন বিভাগের বাঁধা!

খাগড়াছড়িতে স্বর্ণ কুমার ত্রিপুরা হত্যার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি

সাজেকে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

সুবলং ইউনিয়নে মাঠ দিবস পালন করেছে কৃষি বিভাগ

রাঙামাটিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

রাঙামাটিতে মঞ্চায়িত হল চাকমা নাটক ‘দুলো পেদার দোলি নাজানা’

কাপ্তাইয়ে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সদস্যদের ওরিয়েন্টেশন 

কাপ্তাইয়ে আ.লীগ নেতা অংসুইছাইন চৌধুরীর ঘর লক্ষ্য করে গুলি; এলাকায় আতংক

সাজেকে আসছেন মহামান্য রাষ্ট্রপতি / ১০ থেকে ১৪ মে বন্ধ থাকবে রিসোর্ট, কটেজ, যানচলাচল 

কাপ্তাইয়ে বাড়ছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব

error: Content is protected !!
%d bloggers like this: