বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সুবিধাবঞ্চিত ৮শ মানুষের সেবা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৮, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ

রাঙামাটি সদর হাসপাতালে স্থানীয় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি সিএমএইচের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ দেওয়া হয়।

আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) সকাল ১০টায় রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের নতুন ভবনে এ মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা পাহাড়ি-বাঙালি নারী, পুরুষ ও শিশুরা এতে চিকিৎসাসেবা নেন। বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত। এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পরে ক্যাম্পে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করে চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত বলেন- ‘এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আরও বড় পরিসরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে’।

পার্বত্য অঞ্চলের দুর্গম ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং চিকিৎসাসেবার সীমিত সুযোগের কারণে প্রান্তিক জনগোষ্ঠীর একটি অংশ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এসব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় স্থলবন্দর দ্রুত চালুর দাবী জানালো স্থানীয়রা

সব সময় মোনঘরের পাশে থাকব- ডিসি মিজানুর রহমান

‎রাঙামাটির নবাগত পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণ

রাজস্থলীর গাইন্দ্যা শিশু সদনে অনাথ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

রামেকে দরপত্র ছিনতাইয়ের খবরে রোকনের বক্তব্য

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার অধিক অবৈধ সেগুন কাঠ জব্দ

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২ বছর পর অপারেশন থিয়েটার উদ্বোধন

কাপ্তাইয়ে আরও ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন ঘর

তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সদর অঞ্চল কমিটি কর্তৃক মিলন মেলা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: