সোমবার , ৯ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামেকে দরপত্র ছিনতাইয়ের খবরে রোকনের বক্তব্য

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মে ৯, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ

পাহাড়ের খবরে প্রকাশিত রাঙামাটি মেডিকেল কলেজের দরপত্র ছিনতাইয়ের খবরের ব্যখ্যা দিয়েছেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ এমরান রোকন।

সোমবার বিকালে মোবাইলে পাহাড়ের খবরের কাছে এ ব্যাখ্যা দেন রোকন। তিনি বলেন, পাহাড়ের খবরে জয়ন্ত লাল চাকমা যে অভিযোগ করেছে তা সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট। মুলত আমাদের পরিবারের সুনাম নষ্ট করতে এ ষড়যন্ত্র করা হচ্ছে।

রোকন বলেন, আমি দীর্ঘদিন সুনামের সাথে ছাত্রলীগের রাজনীতি করেছি। আমরা আওয়ামীলীগ পরিবারের সন্তান।

সামনে জেলা আওয়ামীলীগের নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ আমার পরিবারের সুনাম নষ্ট করে দিতে ষড়যন্ত্র করছে।

এছাড়া ছাত্রলীগ নেতা জয় ত্রিপুরা হত্যাকান্ডের পর আমাদের পরিবারের আমি, আমার ছোট ভাই রিপন এ হত্যার বিচারের দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। এটি সহ্য না হয়ে জয়ের হত্যাকারীরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি মনে করি এ ষড়যন্ত্রকারীরা জয় ত্রিপুরার হত্যাকান্ডের সাথে জড়িত।

রোকন আরো বলেন জয়ন্ত লালের সাথে আমার দীর্ঘদিনের ব্যবসা আছে। আমরা এক সাথে কাজ করছি। তবে জয়ন্ত লালের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তিনি বিভিন্ন জনকে উন্নয়ন বোর্ডে চাকুরী দেবে বলে অনেকের কাছে টাকা নিয়েছে। কিন্তু চাকুরী দিতে পারেনি। এ নিয়ে বোর্ডের লোকজন সবাই জানে। এ বিষয়ে পত্রিকায় রিপোর্ট করা দরকার। জয়ন্ত কত জনের সাথে প্রতারণা করেছে।

মিন্টু মারমা বিষয়ে রোকন বলেন, মিন্টু কেন জয়ন্ত লালের সাথে যাবে? তার সাথে তো জয়ন্ত লালের ব্যবসা নেই। আমার বিরুদ্ধে এ মিথ্যা অভিযোগ দিয়ে রিপোর্ট করে অন্যায় করা হয়েছে।

আগের সংবাদটি পড়তে ..

রামেকে দরপত্র ছিনতাইয়ের খবরে রোকনের বক্তব্য

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিসিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি গঠন

রাঙামাটি সরকারি কলেজে চার দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কোতয়ালী থানার অভিযানে মাদককারবারী ও মাদকসেবী ৪ জন গ্রেফতার

কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এইচ এম বেলাল চৌধুরী আর নেই

রাইখালীর ভালুকিয়ায় ২ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা দিল চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদির স্মরণে দোয়া মাহফিল

পার্বত্য নারীদের ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে– পার্বত্য উপদেষ্টা

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সাজেকে চাঁদের গাড়ী উল্টে ৮ পর্যটক আহত

পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ক্রীড়া ও সংস্কৃতির কোন বিকল্প নেই-মন্ত্রী দীপেন দেওয়ান

error: Content is protected !!
%d bloggers like this: