রবিবার , ২৪ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেক ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কমিটি পুনর্গঠন

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ২৪, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাজেক ইউনিয়ন শাখার ৪নং ওয়ার্ড বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ রবিবার (২৪ আগস্ট) বিকাল ৫টায় সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার ফান্ডের অফিসে আনুষ্ঠানিকভাবে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে নুর হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দুলাল হোসেনের নাম ঘোষণা করা হয়।

এসময় ৩৬ নং সাজেক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: রায়হান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সদস্য মো: আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক মো: নজরুল ইসলাম, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মো:ওমর ফারুক, অর্থ সম্পাদক ইউসুফ নবী।

এতে ৩৬ নং সাজেক ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক মো: ইসমাইল হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সাজেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইউসুফ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ সম্পাদক ইউসুফ নবী বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আজকের এই কমিটি পুনর্গঠন করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধানের শীষ প্রতীকে ২৯৯ নং আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে তার বিজয় নিশ্চিত করাই আজকের কমিটির মূল লক্ষ্য।

যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম বলেন, পুনর্গঠিত কমিটির প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সংগঠনের লক্ষ্যকে প্রাধান্য দিয়ে গণতন্ত্রের পক্ষে কাজ করা এবং দলের সুনাম রক্ষা করা।

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বলেন, বর্তমানে দলীয় পদ-পদবী নিয়ে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে তা নিরসনের অংশ হিসেবেই এ কমিটি পুনর্গঠন করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে সকলকে একযোগে কাজ করে দলের চূড়ান্ত বিজয় নিশ্চিত করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথ সুগম করতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

লংগদুতে চুরির মালামালসহ চোর আটক

কাপ্তাইয়ে ভিডব্লিউবি কার্ড ধারীদের চাল বিতরণ 

সোনারগাঁও ইউনিভার্সিটিতে মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে বিলের পানি থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

‘ডিজিটাল টুল ব্যবহারের মাধ্যমে এসএমই ব্যবসায় বৈচিত্র্যকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জনগণ ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কায় রায় দিবে

রাঙামাটিতে নির্বাচনী প্রচার-প্রচারণায় এগিয়ে ধানের শীষ প্রার্থী দীপেন দেওয়ান

ঈদগাঁওয়ের পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

বড়থলি ত্রিপুরা গ্রামে হামলাকারীদের শাস্তির দাবী ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের

error: Content is protected !!
%d bloggers like this: