শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কক্সবাজার মহাসড়কে ডাকাতের হামলায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় রশি টেনে ব্যারিকেড দিয়ে দুটি মোটরসাইকেলে সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতের হামলাসহ এলোপাতাড়ি কোপে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে মহাসড়কের ফাঁসিয়াখালী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মাহমুদুল হক (৩২)। তিনি কক্সবাজারের উখিয়ার বালুখালীর বাসিন্দা।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান-গুরুতর আহত অবস্থায় একজনসহ চারজনকে হাসপাতালে আনা হয়। এ সময় একজনের শরীর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। অন্যরা আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়- কয়েকজনের একটি ডাকাতদল মহাসড়কে ওঁৎ পেতে রশির ফাঁদের ব্যারিকেড দিয়ে দুটি মোটরসাইকেল গতিরোধ করে। এ সময় আরোহীদের বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যায় সশস্ত্র ডাকাতেরা।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। ওসি বলেন- দুর্বৃত্তদের হামলায় একজনের মৃত্যু হয়েছে, জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে এ্যডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

রাজস্থলীতে নিখোঁজ রিপনের খোঁজ মিলল ডংনালা রোডে

কোটা সংস্কারের দাবিতে কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রাঙামাটি আওয়ামীলীগ / আলোচনা ছাড়াই কেন্দ্রে কমিটি জমা দেওয়ার অভিযোগ দীপংকর মুছার বিরুদ্ধে; দলের মধ্য ক্ষোভ

কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নুরুল আজমসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা

কাপ্তাইয়ে আর্ন্তজাতিক বন দিবস পালন

রমজান মাসে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয়ের বিশেষ কর্মসূচি

বক্সার সুর কৃষ্ণ চাকমাকে সংবর্ধনা দিল রাঙামাটি জেলা প্রশাসন

নানিয়ারচরে মৎস্য কর্মকর্তার প্রেস ব্রিফিং

সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫℅ কোটাসহ বিভিন্ন দাবীতে রাঙামাটিতে ছাত্র সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: