রবিবার , ৬ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৪

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ৬, ২০২২ ২:০৯ অপরাহ্ণ

বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানের রুমার পাইন্দু‌তে দুই পক্ষের গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছে। গেল শনিবার (০৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার  সকাল ১১টার দিকে রুমা-রোয়াংছড়ি সীমান্ত এলাকা রোয়াংছ‌ড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তী‌র থেকে ৪ জ‌নের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বান্দরবানের পু‌লিশ সুপার জে‌রিন আখতার। তি‌নি ব‌লেন, গতকাল শনিবার বান্দরবানের রুমার পাইন্দু ইউ‌নিয়‌নে দুই স্বশস্ত্র সন্ত্রাসীর ম‌ধ্যে গোলাগু‌লির ঘটনা ঘ‌টে।

আজ (রবিবার) সকা‌লে পুলিশের কাছে খবর আসে রোয়াংছ‌ড়ির সাঙ্গু নদীর পা‌ড়ে চারজ‌নের মরদেহ প‌ড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে নিহতরা কোন দলের সদস্য তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, শ‌নিবার দুপু‌রে রোয়াংছ‌ড়ির তালুকদারপাড়ায় আঞ্চ‌লিক সংগঠন জেএসএস মূল দ‌লের সদস্য‌ অনুমংকে হত্যা ক‌রে প্রতিপক্ষের স্বশস্ত্র সন্ত্রাসীরা।

এ হত্যাকান্ড ঘটিয়ে সন্ত্রাসীরা সাঙ্গু নদী হয়ে নৌকায় করে পালিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকেরা পাহাড়ের উপর থেকে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়।

নিহতরা সবাই মগ পার্টির সদস্য বলে স্থানীয় সূত্র জানালেও এ ব্যাপারে মগ পার্টির কারোর বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনস্বার্থে সেতু রক্ষায় উপজেলা প্রশাসনের হস্থক্ষেপ চায় স্থানীয়রা

বাঘাইছড়িতে নদী ভাঙনে হুমকির মুখে অর্ধশতাধিক পরিবার

কক্সবাজারে চোরাই গাছসহ গাড়ি ছিনতাই, চোরদের হামলায় ৫ বনকর্মী আহত

অভিযোগের শেষ নেই রাঙামাটি প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে; সম্প্রতি পেয়েছেন পদোন্নতি

বাঘাইছড়িতে আনসার ও হিল ভিডিপি সদস্যদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

সাজেকে বন্যা দূর্গতদের বিজিবির ত্রাণ ও ঔষধ বিতরণ 

রাঙামাটিতে জেলা ভিজিডি কমিটির সভা

ফায়ার ফাইটার নিপনের কন্যা উন্নতির স্কুল খরচ ব্যয়ভার গ্রহণের সিদ্ধান্ত লেকার্স স্কুলের

কাপ্তাইয়ে গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনওর মতবিনিময়

রাঙামাটিতে তিন দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: