রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
অক্টোবর ২৭, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ শাহীনুর আলম প্রকাশ শাহিন(৩৫), পিতা-মোসলেহ উদ্দিন, ঠিকানা:  গ্রাম- কেপিএম এলাকা (৭নং লাইন সিনেমা হল এলাকা), ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এবং আব্দুল্লাহ ইবনে ইউসুফ(২১), পিতা-মোঃ ইউসুফ, ঠিকানা:  গ্রাম- নতুন বাজার (রাজধানী ক্লাবের পাশে), ৪ নং কাপ্তাই ইউনিয়ন,  উপজেলা – কাপ্তাই।

থানার ওসি মো. মাসুদ জানান, রবিবার (২৭ অক্টোবর)  দুপুর আড়াইটায় থানার এসআই দীপংকর কুমার শীল সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কেপিএম এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা রয়েছে। মামলা নং- ০৬, তারিখ- ২৬/১০/২৪। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে রবিবার রাঙামাটি  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: