শুক্রবার , ২৪ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় রুমা জোন বিজয়ী

প্রতিবেদক
প্রতিনিধি, রুমা, বান্দরবান।
জুন ২৪, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ

রুমা সেনা জোনে বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা থানচি উপজেলা দলকে ০-৩ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে- রুমা জোন একাদশ।

শুক্রবার(২৪জুন ) বিকালে চার টায় সময়ে রুমা সেনা জোনে খেরার মাঠে এ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে পাল্টাপাল্টি করে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আক্রমণ ও পাল্টা আক্রমণ হলেও বিরতি সময় উভয় দলের ফলাফল শূন্য।

দ্বিতীয়মার্ধে খেলা শুরুতে থানচি উপজেলা দল বেশ কয়েকবার রুমা জোন একাদশ দলের জালে বল ফেলার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। উভয় দলের খেলোয়াড়রেরা মাঠে প্রাণপণ চেষ্টায় ব্যস্থ চালাচ্ছে। তার মধ্যে নারী-পুরুষ দর্শক উপস্থিতিও ছিল লক্ষণীয়।

খেলার প্রায় শেষ প্রান্তে, ঠিক তখন রুমা জোন একাদশ দলের ১৭নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় তিমথিয় ত্রিপুরা প্রথম গোল করে প্রতিপক্ষ জালে বল ফেলতে সক্ষম হয়। রুমা জোনের সমর্থীত দর্শকরা বিজয়ে উল্লাস করে থাকে। এতে দলের খেলোয়াড়েরা উৎসাহ ও আস্থা ফিরে পেতে থাকে।

আবার উভয় দলের টানটান উত্তেজনা শুরু হয়। খেলায় আবারও পর পর দুইটি বল থানচি উপজেলা দলকে গোল দিতে সক্ষম হয় রুমা জোন একাদশ দলের যোহন ত্রিপুরা ও শান্তজিৎ ত্রিপুরা। এতে ০-৩ গোলে ফলাফল এগিয়ে বিজয়ের নিশ্চিত হয় রুমা জোন একাদশ দল ।

খেলার শেষে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দেরকে শান্তনা পুরস্কার হিসেবে বিজয়ী রুমা জোন একাদশ কে নগদ পাঁচ হাজার টাকা ও বিজিত থানচি উপজেলা দলকে আড়াই হাজার টাকা বিতরণ করেন প্রধান অতিথি ও রুমা জোন কমান্ডার লে: কর্ণেল হাসান শাহরিয়ার ইকবাল পিএসসি।

রুমা জোন একাদশ দলের ম্যানেজার মো জাফর আলম বললেন, আমরা থানচি উপজেলা একাদশকে ৩-০ গোলে হারিয়ে খুব খুশি। থানচি উপজেলা খেলোয়াড়াও অনেক ভাল খেলেছে। সকল খেলোয়াড়দের কে অভিনন্দন জানান।

আগামি ২৮শে জুন আমাদের দলের সাথে নাইক্ষ্যংছড়ি একাদশের সাথে মুখোমুখি হবে। তাই সকলের প্রতি দোয়া কামনা চাইছি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে যাত্রা শুরু স্বপ্নবিলাশ স্পোটিং একাডেমির

দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে- হাবীব আজম

রূপসী বাংলা আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম চট্টগ্রামের সাংবাদিক এম হায়দার আলী

রামগড়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যার প্রতিবাদে মহালছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

সংবর্ধিত হলেন জুরাছড়ি নারী ক্রিকেটাররা

বিলাইছড়ির বড়থলি ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি

শীতবস্ত্র দিতে গিয়ে প্রত্যন্ত জনপদের মানুষের মনে আশার আলো জাগালেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

মানিকছড়িতে আগুনে ঘর হারানো দম্পতির পাশে রেড ক্রিসেন্ট

টানা বর্ষণে কাপ্তাইয়ে পাহাড় ধসের শঙ্কা, খোলা হয়েছে ৫টি আশ্রয় কেন্দ্র 

error: Content is protected !!
%d bloggers like this: