সোমবার , ২৫ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ডাকসু নির্বাচনে কাপ্তাইয়ের সাকিব প্রতিদ্বন্ধিতা করছেন অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২৫, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হল সংসদ নির্বাচনে “অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক” পদে প্রতিদ্বন্ধিতা করছেন রাঙামাটির কাপ্তাইয়ের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার ছাত্র মো: তানজীম রহমান সাকিব। তাঁর পিতা মো: মাহাবুব রহমান কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত আছেন। সাকিবের দাদা মরহুম শহীদ মো: ইউসুফ আলী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

সাকিব ঢাবির ২০২৩-২০২৪ সেশনের ইতিহাস বিভাগের ছাত্র। তিনি কবি জসিমউদদীন হলের ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সোমবার (২৫ আগস্ট) সকালে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, আমি ২০২১ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি পাস করি এবং ২০২৩ সালে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই হতে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় এ ভর্তি হই। ছোট বেলা হতে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশকে ধারণ করে আসছি, তাই ছাত্রদলের প্যানেল হতে আমি কবি জসিমউদদীন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর মনোনীত প্যানেল থেকে হল সংসদ নির্বাচনে “অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক” পদে প্রতিদ্বন্ধিতা করছি।

খেলাধুলার শৃঙ্খলা, জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের শক্তিকে একত্রিত করে একজন সচেতন, শৃঙ্খলাবদ্ধ এবং দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠা হলো আমার স্বপ্ন। নির্বাচনে জিতলে ডাকসুতে কবি জসীমউদ্দীন হল সংসদে জায়গা করে নিতে পারলে শিক্ষার্থীদের অধিকার, স্বাস্থ্যসম্মত ও প্রতিযোগিতামুখী ক্রীড়া পরিবেশ নিশ্চিত করাই হবে আমার একমাত্র প্রতিশ্রুতি।

“খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ঐক্য আর সুস্থতা— শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ক্রীড়া পরিবেশ নিশ্চিত করবো ইনশাআল্লাহ।” এছাড়াও “প্রতি মাসে শিক্ষার্থীদের জন্য বিশেষ টুর্নামেন্টের আয়োজন করব কবি জসীমউদ্দীন হলে এবং প্রতিযোগিতায় সেরা পাঁচ খেলোয়াড়কে বাছাই করে মাসিক বৃত্তি প্রদান করব। আমি সকলের দোয়া চাই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে বায়তুশ শরফ কমপ্লেক্সে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গ্রীন হিল সংস্থা, USAID-এর মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য প্রকল্পে দরপত্র আহ্বান

কেইউজে থেকে রফিকুল ইসলাম ও রিপন সরকারকে অপসারণ

বান্দরবানে“সাংগ্রাই” উৎসব শুরু

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাঙামাটিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন অটল ছাপ্পান্ন

স্বাধীনতাকামী ফিলিস্তিনে অব্যাহত হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কাপ্তাইয়ের সীতাপাহাড়ে পথ হারানো চার পর্যটক উদ্ধার

জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: