বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চট্টগ্রামে ২৮ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামে ২৮ সাংবাদিকের বিরূদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আট সাংবাদিক সংগঠনের নেতারা। এ মামলাকে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের অংশ আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা। বুধবার চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়েছিল। এতে অন্য আসামিদের সাথে একাধিক সাংবাদিক নেতাসহ জাতীয় ও স্থানীয় শীর্ষ পর্যায়ের গণমাধ্যম প্রতিষ্ঠানের মোট ২৮ জন সাংবাদিককে আসামি করা হয়।

ওই মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকেলে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি খোরশেদ আলম ও সম্পাদক যীশু রায় চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা ও সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম-এর সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মিয়া আলতাফ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন একটি যৌথ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা সাংবাদিকদের বিরূদ্ধে এমন মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এর পেছনে স্বার্থান্বেষী মহলের দুরভিসন্ধি ও হীন উদ্দেশ্য রয়েছে। সাজানো এ মামলা সাংবাদিকদের সামাজিকভাবে অপদস্ত ও হেয় প্রতিপন্ন করার অপচেষ্টার অংশ। বিবৃতিতে সাংবাদিক নেতারা আরও বলেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজ সবসময় যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সঠিক চিত্র দেশবাসীর কাছে তুলে ধরেছে এই সাংবাদিকরাই। রক্তস্নাত একটি আন্দোলনের পর দেশের মানুষ যেখানে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেখানে মিথ্যা ও উদ্ভট নানা অভিযোগ এনে সাংবাদিকদের মামলার আসামি করার ঘটনা ছাত্র-জনতার আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। তাঁরা অবিলম্বে এমন সাজানো মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহার এবং ষড়যন্ত্রকারী মহলকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বলেন, অন্যথায় সাংবাদিক সংগঠনগুলো এ ব্যাপারে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রবীণ সাংবাদিকদের মাসিক ১০ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান প্রস্তাব চূড়ান্ত

ধর্মীয় পরিবেশ উন্নয়নে বাঘাইছড়ির তিন জামে মসজিদে পৌরসভার মানবিক উদ্যোগ

এবার কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলা হয়েছে ১ ফুট

মহালছড়ি টমটম মালিক সমবায় সমিতির উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

জিসাস এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকিতে কাপ্তাইয়ে নানা আয়োজন

পাহাড়ি বাঙালি সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বাঘাইছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

রাঙামাটির নানিয়ারচরে ফসল ধান ক্ষেতে ইদুর উপদ্রব, দুশ্চিন্তায় কৃষকরা

কাপ্তাইয়ের ৩ শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডে চূড়ান্তভাবে মনোনীত

ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: