বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে ত্রিপুরাদের ওপর হামলা ও ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ায় তীব্র নিন্দা প্রকাশ পার্বত্য উপদেষ্টার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
ডিসেম্বর ২৬, ২০২৪ ২:২০ অপরাহ্ণ

গত মঙ্গলবার রাতে বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের ঘর-বাড়িতে অগ্নিসংযোগ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা। বান্দরবান গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিয়েছে, পলাতক সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের সন্দেহভাজন গুন্ডা জায়গা দখলের নামে এই জঘন্য হামলা চালিয়েছে।

এদিকে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবান জেলা প্রশাসন ও পুলিশকে পূর্ণ তদন্ত করে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। একইসাথে সেখানে সরকারি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করারও নির্দেশ দিয়েছেন তিনি। বান্দরবান জেলা কর্তৃপক্ষ ইতোমধ্যে অগ্নিদগ্ধ বাড়িঘর পুনর্নির্মাণের জন্য সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকেও এ সংক্রান্ত আরও সহায়তা প্রদান করা হবে বলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জেলা প্রশাসনকে নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সহযোগিতা করার আহবান জানালেন পুলিশ সুপার মুক্ত ধর

সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার আলোয় আলোকিত গবাইছড়ি প্রাথমিক বিদ্যালয়- দাবি জাতীয়করণের 

কাপ্তাইয়ে আইডিএফ এর নবীন প্রবীণ সম্মাননা, পুরস্কার বিতরণ ও হুইল চেয়ার বিতরণ

মাইক্রোক্রেডিটের নামে বাংলাদেশের সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার আহ্বান জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

আহত ২০ জনের অধিক / রাজস্থলী-বাঙালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে ৩ মাসে ৬ প্রাণহানি

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

সংরক্ষণের জন্য পেটিকাবদ্ধ করা হলো সংঘরাজ তিলোকানন্দ মহাথের’র মরদেহটি

মহালছড়িতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

দেবী দুর্গার পূজার মাধ্যমে পাহাড়ে সৌহার্দ্য ছড়িয়ে পড়ুক-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

রাজস্থলীতে ছাত্রদলের উদ্যোগে ত্যাগী নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: