বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে ব্রেস্ট ফিডিং কর্ণারের দাবি জানিয়েছেন এনসিপি

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ১৫, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ

মা ও শিশুর স্বাস্থ্যের কথা মাথায় রেখে উপজেলা, থানা ও ইউনিয়ন পরিষদে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈদগাঁও উপজেলার প্রধান সমন্বয়কারী তারেকুর রহমান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বরাবর তিনি একটি লিখিত আবেদন করে এ দাবী করেন।

আবেদনে উল্লেখ করেছেন, উপজেলা পরিষদ, থানা, হাসপাতাল ও ইউনিয়ন পরিষদে প্রতিদিন বহু নারী সেবা নিতে আসেন। দীর্ঘ সময় অপেক্ষার কারণে নবজাতক শিশুর মায়েরা দুধ খাওয়াতে সমস্যায় পড়েন, যা মা ও শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তারেকুর রহমান বলেন, ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করা হলে কর্মজীবী মা ও সেবা প্রার্থী নারীদের নিরাপদ পরিবেশ তৈরি হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে নারী বান্ধব মনোভাব ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটাবে।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেন, বিষয়টি অবশ্যই প্রয়োজনীয়। দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের জানানো হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় ভিজিডি কার্ডের চাউল বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই মহিলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

পবিত্র জল ছিটিয়ে নতুন বর্ষকে বরণ করল মারমারা

তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে- সাইফুল ইসলাম শাকিল

বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই বিএসপিআইয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাপ্তাইয়ে চার মোটর সাইকেল চালককে জরিমানা

রাঙামাটিতে উইভ’র কর্মপরিকল্পনা সভায় বক্তারা  / পাহাড়ী সমাজে এখন নারী জাগরণের হাওয়া বইছে

রাইখালী মতি পাড়া বৌদ্ধ বিহারে ৪র্থ তম বার্ষিকী জাদী পূজানুষ্ঠান সম্পূর্ণ

৮ দিন পর কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে 

error: Content is protected !!
%d bloggers like this: