বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চতুর্থ সঙ্গরাজ ভদন্ত তিলকানন্দ মহাথেরোর জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
ডিসেম্বর ১৮, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ

শ্রদ্ধেয় মহামান্য চতুর্থ সঙ্গরাজ, সাদা মনের মানুষ ও অনাথপিতা নির্বাণগামী  তিলকানন্দ মহাথেরো মহোদয়ের জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান–২০২৫ এর তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রথম দিনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মগবান শাক্যমুনি বৌদ্ধবিহার প্রাঙ্গনে বৌদ্ধ ধর্মীয় রীতি ও বিধিবিধান অনুসরণ করে এই কর্মসূচির সূচনা করা হয়। সকাল থেকে ভিক্ষুসংঘের অংশগ্রহণে ধর্মীয় আচার-অনুষ্ঠান, সূত্র পাঠ, প্রার্থনা ও পুণ্যকর্মের মধ্য দিয়ে অনুষ্ঠানটি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয়।

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মের চিরাচরিত রীতিনীতি অনুযায়ী বিভিন্ন পর্যায়ে ত্রিরত্ন বন্দনা, পঞ্চশীল গ্রহণ, ধর্মদেশনা ও সূত্র পাঠ অনুষ্ঠিত হয়। উপস্থিত ধর্মপ্রাণ বৌদ্ধ ভক্তরা শ্রদ্ধেয় সঙ্গরাজের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও নির্বাণলাভ কামনায় সমবেত প্রার্থনায় অংশ নেন।

জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়। তিনি তাঁর বক্তব্যে শ্রদ্ধেয় ভদন্ত তিলকানন্দ মহাথেরো মহোদয়ের ধর্মীয় জীবন, মানবসেবা ও সমাজকল্যাণে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ ধর্ম-বিষয়ক সম্পাদক ও অবসরপ্রাপ্ত জেলা যুগ্ম জজ এডভোকেট দিপেন দেওয়ান, এবং রাঙামাটি জেলা পরিষদের সদস্য বাবু দেবপ্রসাদ দেওয়ান। তাঁরা সবাই প্রয়াত সঙ্গরাজের ধর্মীয় নেতৃত্ব, মানবিকতা ও পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্মের বিকাশে তাঁর অনন্য ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত প্রজ্ঞা জ্যোতি মহাথেরো, সভাপতি, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শ্রদ্ধেয় ভদন্ত তিলকানন্দ মহাথেরো মহোদয় ছিলেন ধর্ম, মানবতা ও অহিংসার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যাঁর জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করে রাখবে।

এ সময় বিভিন্ন বিহারের ভিক্ষুগণ, ধর্মীয় নেতৃবৃন্দ, বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পরবর্তী দিনগুলোতেও ধারাবাহিকভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সীমান্ত নিরাপত্তায় রামগড় ব্যাটালিয়নের রহমতপুর বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

নানিয়াচর জোনের ক্রীড়া সামগ্রি ও আর্থিক সহায়তা প্রদান

চন্দনাইশে মায়ের দোয়া এন্টারপ্রাইজ’র পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ

জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা দিলো কাপ্তাই জামায়াতে ইসলামী

খাগড়াছড়ির স্কুল শিক্ষিকা এশার মৃত্যু  স্বাভাবিক নয়; ধারণা পুলিশের

ঈদগাঁওয়ে বন্য হাতির পাল লোকালয়ে, স্থানীয়রা আতংকে

আন্দোলন ও আল্টিমেটাম শেষে রাবিপ্রবি পেল নতুন উপাচার্য

কাপ্তাই নির্সগ রিভার ভ্যালি উদ্বোধন করলেন ডঃ মাহফুজুর রহমান

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হলো বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়াকে

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে শিশু কণ্যার লাশ উদ্ধার: নিঁখোজ আরও –১

error: Content is protected !!
%d bloggers like this: