বৃহস্পতিবার , ১২ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়ি পৌর নির্বাচনে সতন্ত্র দুই পার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মে ১২, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ

 

সীমান্তবর্তী উপজেলার ২২ দশমিক ৮৭ বর্গ কিলোমিটারের বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন ঘিরে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মনোনিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ রহমত উল্লাহ খাজার পক্ষে (সতন্ত্র) মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের শীর্ষ স্থানীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে । জানা যায় এর আগে মেয়র পদে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছে মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী এখনো মনোনীত হয়নি তবে না না মহলে পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জমির হোসেনের নাম আলোচিত হচ্ছে বেশি।

বৃহস্পতিবার (১২ মে ) সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে, নির্বাচন অফিসার চৈতালী চাকমার হাত থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মেয়র প্রার্থী রহমত উল্লাহ খাজা সহ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগন ।

এসময়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক বাঘাইছড়ি পৌর মেয়র আলমগীর কবির, বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম,খাগড়াছড়ি জেলা সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক লোকমান হোসেন,রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহাদাৎ ফরাজী সাকিব,সাধারণ সম্পাদক মোঃ আসাদ, সহ কেন্দ্রীয় ও রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সতন্ত্র মেয়র প্রার্থী মোঃ রহমত উল্লাহ খাজা বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকে (সতন্ত্র) মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

২০০৪ সালে ২২ দশমিক ৮৭ বর্গ কিলোমিটারে ৯ টি ওয়ার্ড নিয়ে বাঘাইছড়ি পৌরসভাটি গঠন করে তৎকালীন বিএনপি সরকার।

বর্তমানে ১০ হাজার ৯ শত ৯৩ জন ভোটার রয়েছে, এর মধ্যে ৫৭১৯ জন পুরুষ ও ৫২৭৪ জন মহিলা ভোটার রয়েছে। আগামী ১৫ জুন উক্ত পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পানছড়ি বাজার বয়কটের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত

কাপ্তাইয়ে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান ওয়াগ্গা মৌজা

কেংড়াছড়ি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে সচেতনতামূলক কর্মশালা

কুতুবদিয়ায় ৩ দশকেও হয়নি টেকসই বেড়িবাঁধ

কাপ্তাইয় রাইখালীর দূর্গম ভালুকিয়ায় ফ্রি ব্লাড ক্যাম্পিং

কাপ্তাইয়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগের সম্মেলনে কমিটি ঘোষণা না হওয়ায় ক্ষোভ 

রাঙামাটি সেনা রিজিয়নের বিশেষ সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: