মঙ্গলবার , ২২ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

টিসিবি পন্য বিক্রি শুরু বাঘাইছড়িতে

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মার্চ ২২, ২০২২ ১২:২৯ অপরাহ্ণ

 

প্রান্তিক পর্যায়ের নিম্ন আয়ের ১ কোটি পরিবারের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০টায় সমগ্র বাঘাইছড়ি উপজেলাতে একযোগে এই বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, ট্যাগ অফিসার উপজেলা উপ-সহকারী প্রকৌশল মাহবুবুর রহমান, ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার অংজিং মারমা, ৩ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর বাহার উদ্দিন সরকার, ২ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোঃ ওবায়দুল হক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষ যাতে রমজান মাসে কষ্ট না পায় সে জন্য সরকার টিসিবি’র পণ্যর ব্যবস্থা করেছে। বাঘাইছড়ি উপজেলায় ১৭ হাজার পরিবারকে টিসিবির পণ্য সামগ্রী দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গরীব-দুঃখী মানুষের কথা ভাবেন। যে কারণে তিনি দরিদ্র জনগোষ্ঠীর নিকট পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এ পণ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা সর্বক্ষণ নজরে রেখেছি। 

জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা প্রণয়ন করে উপকারভোগী পরিবার পরিচিতি কার্ড দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে আজ থেকে ৬৫ টাকা কেজি দরে ২ কেজি ডাল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি ও ১১০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল বিক্রি হবে।

এছাড়া দ্বিতীয় পর্যায়ে পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা বিক্রি হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে ইউএনও রাজীব হোসেন / সমাজে বৈষম্য দূর এবং অন্যায়ের প্রতিবাদ করতে নজরুলের আদর্শ ও চেতনা অত্যন্ত জরুরি

কাপ্তাইয়ে ১৬ প্রাতিষ্ঠানিক পুকুরে ১৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

সরকার মানুষের ভাগ্য উন্নয়ন কাজ করছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা

বাঘাইছড়ি মডেল মসজিদে প্রথম জুমার নামাজ আদায়

রাঙামাটির সাজেকে সশস্ত্র দু’গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ

ওয়াগ্গার তম্বপাড়ায় কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

কাপ্তাইয়ে প্রতিষ্ঠার ৩০ বছরেও জরাজীর্ণ মন্দিরে ঠাকুরের পুজা অর্চনা

জুরাছড়িতে প্রকল্প অবহিতকরণ করতে টংগ্যা ও প্রোগ্রেসিভে সভা

কাপ্তাইয়ে ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

ঈদগাঁওয়ে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন শহিদুল আলম বাহাদুর

error: Content is protected !!
%d bloggers like this: